দুর্যোগপূর্ণ আবহাওয়া: হাতিয়ার সঙ্গে নৌ যোগাযোগ বন্ধ

নোয়াখালী প্রতিনিধি
২৫ জুলাই ২০২৫, ১৬:১৬আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১৬:১৬

নিম্নচাপের প্রভাবে আজ শুক্রবার বেলা ১১টার পর থেকে মেঘনা নদী উত্তাল রয়েছে। জোয়ারের পানি স্বাভাবিক সময় থেকে এক থেকে দুই ফুট অধিক উচ্চতায় প্রবাহিত হচ্ছে। নদী উত্তাল থাকায় নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। নদীতে মাছ ধরার নৌকাগুলো দুপুরের পর থেকে নদীর পারে ভিড়তে শুরু করেছে।

সকালে তিন নম্বর সতর্কতাসংকেত দেওয়ার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বিভিন্ন ঘাটে ফোন করে যাত্রী পারাপার বন্ধ রাখার এই আদেশ দেন। এর পর থেকে হাতিয়ার নলচিরা-চেয়ারম্যান ঘাট নৌপথে চলাচলকারী সী-ট্রাক ও বেসরকারি বিভিন্ন যানবাহনে যাত্রী পারাপার বন্ধ রাখা হয়েছে।

এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন্ধ রয়েছে ঢাকা-হাতিয়া রুটে যাত্রীবাহী লাইটার জাহাজ চলাচল। একইভাবে চট্টগ্রাম-হাতিয়া রুটে চলাচলকারী সরকারি জাহাজগুলো বন্ধ রাখা হয়েছে।

নলচিরা ঘাটে গিয়ে দেখা যায়, অসংখ্য লাইটার জাহাজ তীরের কাছাকাছি অবস্থান করছে। সাগর খুবই উত্তাল রয়েছে।

ইউএনও জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সব ধরনের নৌ-যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত যাত্রী পারাপার একেবারে বন্ধ থাকবে। এ ছাড়া নদীতে মাছধরা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
মাঝ নদীতে বড় বিপদে ৫০০ যাত্রীর নৌযান, তীরে উঠেই দিলেন সিজদা
মানা হচ্ছে না নির্দেশনা, ঝুঁকি নিয়ে যাত্রীসহ ফেরিতে উঠছে বাস
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী