রাজা যায় রাজা আসে কিন্তু সুনামগঞ্জবাসীর ভাগ্য পরিবর্তন হয় না: হাসনাত আবদুল্লাহ

সুনামগঞ্জ প্রতিনিধি
২৫ জুলাই ২০২৫, ২০:৩৬আপডেট : ২৫ জুলাই ২০২৫, ২২:১১

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘রাজা যায় রাজা আসে, কিন্তু সুনামগঞ্জবাসীর ভাগ্য পরিবর্তন হয় না। আমার জানি, সুনামগঞ্জের ভূমি পাঁচ মাস চাষ করা যায় আর পাঁচ মাস থাকে পানির নিচে। একবার ফসল করে ১২ মাস বসে খেতে হয়।’

শুক্রবার দুপুরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে শহরের আলফাত স্কয়ারে পথসভায় এসব কথা বলেন তিনি।

এ সময় হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘সুনামগঞ্জে কর্মসংস্থানের অভাব রয়েছে। সরকার আসে-যায় কিন্তু সুনামগঞ্জের পরিবর্তন হয় না। অবস্থার পরিবর্তনে আপনাদের সংঘবদ্ধ হতে হবে।’

তিনি বলেন, ‘আমরা শুনেছি, যারা এনসিপি করতে চায় তাদের ভয়-ভীতি দেখানো হচ্ছে। তাদের প্রশাসন সহায়তা করে। আপনারা উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করুন। পা চাটা প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা আজ প্রশ্নবিদ্ধ হচ্ছে।

‘আমরা জানি, প্রশাসনের মধ্যে একটি নিরপেক্ষ প্রশাসন রয়েছে, তারা চায় একটি নিরপেক্ষ প্রশাসন গড়ে উঠুক। একটি সুবিধাবাদীচক্র নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করে। এনসিপি যে আন্দোলনের ডাক দিয়েছে তার মধ্যে দিয়ে একটি সুন্দর সমাজ গড়ে তোলা যাবে। আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে এনসিপিকে শক্তিশালী করুন।’

এর আগে শহরের কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায় শেষে পদযাত্রা করে শহরের আলফাত স্কয়ারে আসেন এনসিপি নেতৃবৃন্দ।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম