যশোর যুবদলের বহিষ্কৃত নেতা জনি ঢাকা থেকে গ্রেফতার

যশোর প্রতিনিধি
২৬ জুলাই ২০২৫, ০৯:৫৭আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০৯:৫৭

যশোরের ডিবি (গোয়েন্দা) পুলিশ ঢাকা থেকে ইস্কান্দার আলী জনি (৪২) নামে জেলা যুবদলের বহিষ্কৃত এক নেতাকে গ্রেফতার করেছে।

শুক্রবার (২৫ জুলাই) রাত ৮টার দিকে ঢাকার খিলক্ষেতের তালেরটেক থানার দক্ষিণ নামাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাত ১টার দিকে এক বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের মিডিয়া সেল এ বিষয়টি সাংবাদিকদের অবহিত করে।

গ্রেফতার ইস্কান্দার আলী জনি যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা বাবলাতলা এলাকার শেখ সিরাজুল ইসলামের ছেলে এবং জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক। তার নামে চাঁদাবাজি, আইসিটি আইনেসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

পুলিশ জানায়, জেলা যুবদলের দফতর সম্পাদক কামরুল ইসলামের কাছে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি এবং জেলা বিএনপির সভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের অপপ্রচার, কুৎসা, ভীতি প্রদর্শন করেন জনি। এ ঘটনায় তার বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করেন কামরুল ইসলাম।

এ ছাড়া, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যশোর সেনানিবাসে ছিলেন এবং সেখান থেকে জেলা যুবদলের সেক্রেটারি আনছারুল হক তাকে ভারতের পলায়ন করতে সাহায্য করেন বলে ফেসবুকে মন্তব্য করেন জনি।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবির অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা। তিনি জানান, গ্রেফতার জনির মামলা তদন্ত করছেন কোতয়ালি থানার একজন অফিসার। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
এনসিপির নেতাকে পিটিয়ে পুলিশে দিলো কারা?
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী