সিএনজি অটোরিকশায় কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২

বগুড়া প্রতিনিধি
২৭ জুলাই ২০২৫, ১৬:৪৫ আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১৭:০৫

বগুড়ার নন্দীগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত এবং তিন জন আহত হয়েছেন। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কুন্দারহাট বাজার এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে পুলিশ কুন্দারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল চন্দ্র মহন্ত এসব তথ্য দিয়েছেন।

নিহতরা হলেন– বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কাথম দক্ষিণপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে সিএনজি অটোরিকশা চালক আরাফাত হোসেন (২২) এবং একই উপজেলার বিশা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী হাওয়া বেগম (৪৫)। তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে চালক আরাফাত হোসেন সিএনজি অটোরিকশায় নন্দীগ্রাম থেকে এক নারীসহ চার যাত্রী নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাজার এলাকায় মহাসড়কে পৌঁছেন। মহাসড়কের মাঝে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশা ও ভ্যানকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন চালক আরাফাত। এ সময় বগুড়া ছেড়ে আসা নন্দীগ্রামগামী দ্রুতগতির একটি কাভার্ডভ্যান অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক আরাফাত হোসেন ও যাত্রী হাওয়া বেগম মারা যান। আহতদের দ্রুত বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে পুলিশ কুন্দারহাট থানার ওসি জানান, আহত অজ্ঞাত তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জনই এক পরিবারের
বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত একই গ্রামের ৪ জনের পরিচয় মিলেছে 
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম