ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসচাপায় নারী পোশাকশ্রমিক নিহত

গাজীপুর প্রতিনিধি
২৮ জুলাই ২০২৫, ১২:২৬আপডেট : ২৮ জুলাই ২০২৫, ১২:২৬

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় সড়ক পার হওয়ার সময় বাসচাপায় পোশাকশ্রমিক নুরী বেগম (৩৮) নিহত হয়েছেন। রবিবার (২৭ জুলাই) দিবাগত রাত সাড়ে ১০টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী কলেজগেট এলাকায় (জয়দেবপুর-টঙ্গী) সড়ক পার হওয়ার সময় তার মৃত্যু হয়।

নিহত নুরী বেগম কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ভেদাইটারী গ্রামের আশরাফুল আলমের মেয়ে। তিনি দেওয়ালিয়াবাড়ী এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় ওরিয়েন্ট এলিউর লিনজেরি লিমিটেড পোশাক কারখানায় জুনিয়র অপারটর পদে চাকরি করতেন।

গাজীপুর মেট্রোপলিটিন পুলিশ (জিএমপি) কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) পাপন হোসেন জানান, ৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘটনার সময় রাত ১১টার দিকে দুর্ঘটনাস্থল থেকে ওই নারীর ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, কর্মস্থল থেকে ফেরার পথে সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত দ্রুতগতির বাসচাপায় ঘটনাস্থলেই ওই পোশাক শ্রমিকের মৃত্যু হয়। তার একটি পা বিচ্ছিন্ন হয়ে মাথার খুলি ফেটে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পোশাকশ্রমিক নারীকে চাপা দিয়ে অজ্ঞাত বাসটি দ্রুতগতিতে চলে যায়।

এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের