বাসের নিচে পড়া সেই স্কুলছাত্রী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে

যশোর প্রতিনিধি
২৮ জুলাই ২০২৫, ১৪:২১আপডেট : ২৮ জুলাই ২০২৫, ১৪:২১

সড়ক দুর্ঘটনায় আহত মারিয়া সুলতানা (১৩) পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর আজ সোমবার (২৮ জুলাই) সকালে মারা গেছে। দুপুরে যশোরের খাজুরা মণীন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার বাংলা ট্রিবিউন প্রতিনিধিকে মেয়েটির মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।

২৩ জুলাই যশোর সদর উপজেলার কোদালিয়া বাজারে যশোর-মাগুরা সড়কে একটি যাত্রীবাহী বাসের নিচে পড়ে গুরুতর আহত হয় মারিয়া।

মারিয়া সুলতানা যশোর সদরের লেবুতলা ইউনিয়নের কোদালিয়া গ্রামের মাহবুবুর রহমানের মেয়ে এবং খাজুরা মণীন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্কুলে যাওয়ার জন্য সড়কের পাশে বাস স্টপেজে দাঁড়িয়ে ছিল মারিয়া। যশোর থেকে ছেড়ে আসা মাগুরাগামী যাত্রীবাহী লোকাল বাস সকাল ৯টার পরপরই কোদালিয়া বাজারে এসে থামে। এ সময় মারিয়া বাসে ওঠার সময় তাড়াহুড়ো করে চালক বাস ছেড়ে দিলে তার কোমরের ওপর দিয়ে বাসের পেছনের চাকা উঠে যায়। এতে মারিয়া মারাত্মক আহত হয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। বেলা ১২টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।

গত ২৩ জুলাই থেকে মারিয়া ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

জানতে চাইলে খাজুরা মণীন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার বলেন, ‘আহত শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য যশোর থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।‌ আজ সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মেয়েটি সবাইকে কাঁদিয়ে চিরবিদায় নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘মারিয়ার বাবা মাহবুর রহমান তার মৃত্যুর খবরটি আমাকে জানিয়েছেন। খবর পেয়ে স্কুলের বাচ্চারা বিমর্ষ হয়ে পড়েছে।‌ তাদের ছুটি দেওয়া হয়েছে।’

হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে বিকাল নাগাদ তার মরদেহ আনা হতে পারে জানিয়ে প্রধান শিক্ষক বলেন, ‘তার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে নামাজে জানাজার জন্য এলাকায় মাইকিং করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী