লাউয়াছড়া জাতীয় উদ্যানে চলন্ত ট্রেন থেকে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
০২ আগস্ট ২০২৫, ১৬:০৭আপডেট : ০২ আগস্ট ২০২৫, ১৬:১৭

মৌলভীবাজারে ঢাকা-সিলেট রেলপথে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে হাওয়া বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (২ আগস্ট) সকাল ৮টায় কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকার বনের ভেতরে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হাওয়া বেগমের একটি হাত নেই। ট্রেনের ভেতরে ভিক্ষা করেই জীবন চালান। সকালে কালনী এক্সপ্রেস ট্রেনটি লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় পৌঁছায়। ওই ট্রেনে ভিক্ষা করছিলে হাওয়া বেগম নামে ওই নারী। সে সময় তিনি চলন্ত ট্রেন থেকে পড়ে যান। ট্রেনের চাকায় তার দুটি পা কেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বলেন, ‘মারা যাওয়া নারীর বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায়। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫৯ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছি।’

/এমএএ/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ