মসজিদের সামনে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
০৩ আগস্ট ২০২৫, ১৬:১৩ আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১৬:১৩

বগুড়ার নন্দীগ্রামে আজান দিতে যাওয়ার সময় মসজিদের সামনে বিদ্যুৎস্পৃষ্টে বুলু মিয়া (৬২) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। ররিবার সকালে উপজেলার বৈলগ্রাম উত্তরপাড়া পুরাতন জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নন্দীগ্রাম থানার ওসি মোজাহারুল ইসলাম এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, মৃত মুয়াজ্জিন বুলু মিয়া নন্দীগ্রাম উপজেলার বৈলগ্রাম উত্তরপাড়া গ্রামের মৃত তাছিম উদ্দিনের ছেলে। তিনি গ্রামের পুরাতন জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তিনি রবিবার ভোরে ফজরের আজান দেওয়ার জন্য বাড়ি থেকে মসজিদের দিকে যাচ্ছিলেন। এ সময় মসজিদের সামনে সড়কে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তাদের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মুসুল্লিরা দেখতে পেয়ে নন্দীগ্রাম থানায় খবর দেন। পরে পুলিশ এসে মুয়াজ্জিন বুলু মিয়ার মরদেহ উদ্ধার করে।

নন্দীগ্রাম থানার ওসি মোজাহারুল ইসলাম জানান, পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মুয়াজ্জিন বুলু মিয়ার মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট ৫ ছাত্রী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু 
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি