বাবার মৃত্যুর খবর শোনার পর মারা গেলেন ছেলেও

গাজীপুর প্রতিনিধি
০৩ আগস্ট ২০২৫, ২১:১৮আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ২১:১৮

গাজীপুরের শ্রীপুরে বাবা হাসমত আলীর (৮৩) মৃত্যুর খবর শোনার দুই ঘণ্টা পর ছেলে বাবুল মিয়া (৪৮) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। রবিবার (৩ আগস্ট) সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামে এ ঘটনা ঘটে। একসঙ্গে বাবা-ছেলের মৃত্যুর খবরে ওই গ্রামে শোকের ছায়া নেমে আসে। মাগরিবের নামাজের পর জানাজা শেষে তাদের পাশাপাশি দাফন করা হয়েছে।

হাসমত আলী শ্রীপুর সাবরেজিস্ট্রি অফিসে এবং ছেলে বাবুল টঙ্গী সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন।

স্থানীয়রা বলেন, বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে হাসমত আলী বিভিন্ন রোগে ভুগছিলেন। পাশাপাশি হাসপাতালে তার চিকিৎসাও চলছিল। সকালে হঠাৎ তার মৃত্যু হয়। স্বজনরা বাবুল মিয়াকে তার বাবার মৃত্যুর খবর জানালে মানসিকভাবে ভেঙে পড়েন। কিছুক্ষণ পর বুকে ব্যথা শুরু হলে স্বজনরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানিয়েছেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। বাবা-ছেলের এমন মৃত্যুর খবরে ধামলই গ্রামের লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কাওরাইদ ইউনিয়ন পরিষদের সদস্য (৬নং ওয়ার্ড) আলম খান বলেন, ‘বাবুল সব সময় তার বাবার খোঁজখবর রাখতেন। হঠাৎ করে তার বাবার এমন চলে যাওয়া হয়তো তার সহ্য হয়নি। বাবুল যেন তার বাবাকে একা যেতে দিলেন না! একই সময়ে জানাজা শেষে পাশাপাশি দুটি কবরে বাবা-ছেলেকে দাফন করা হয়েছে। দাফনের সময় উপস্থিত মুসল্লিরা চোখের পানি ধরে রাখতে পারেনি। দলিল লেখক হিসেবে তারা ধামলইসহ আশপাশের গ্রামের মানুষের সব সময় সেবা করেছেন।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের