যৌন হয়রানির অভিযোগে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বরখাস্ত

রংপুর প্রতিনিধি
০৪ আগস্ট ২০২৫, ২১:৫৬আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ২১:৫৬

শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. রশীদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন-অর রশিদ। 

এদিকে, বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ বিভাগের সহকারী পরিচালক এহতেশামুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একজন নারী শিক্ষার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশের আলোকে এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১১৩তম সভার সিদ্ধান্তক্রমে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ অনুযায়ী পরিসংখ্যান বিভাগের অধ্যাপক রশীদুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলীর নির্দেশক্রমে এ আদেশ কার্যকর হয়েছে বলেও জানানো হয়।

উল্লেখ্য, শিক্ষক ড. রশীদুল ইসলামের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে বেশি নম্বর পাইয়ে দেওয়া এবং বিভিন্ন কথপোকথন সামাজিকমাধ্যমে ভাইরাল হলে বিশ্ববিদ্যালয় জুড়ে তোলপাড় শুরু হয়।

এ ঘটনার প্রতিবাদে গত এপ্রিল মাসে বিশ্ববিদ্যালয়ের কৃষ্ণচূড়া সড়কে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অভিযুক্ত শিক্ষকের শাস্তি দাবি করে শিক্ষার্থীরা প্রতীকী কুশপুত্তলিকা বানিয়ে তাতে জুতাপেটা করে প্রতিবাদ জানান। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে।

এ ব্যাপারে অভিযুক্ত রশীদুল ইসলামের সঙ্গে বেশ কয়েকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন-অর রশিদ জানান, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষক রশীদুল ইসলামকে সাসপেন্ড করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
আবু সাঈদ হত্যা মামলারোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাজাপ্রাপ্ত সাবেক উপাচার্যকে ট্রাইব্যুনালে হাজির
বেরোবির নতুন উপাচার্য অধ্যাপক আনিসুর রহমান, বিদায় নিচ্ছেন শওকত আলী 
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নির্বিচারে গাছ কাটার অভিযোগ, শিক্ষার্থীদের ক্ষোভ
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের