‘একমাত্র আল্লাহ ছাড়া কেউ নির্বাচন বন্ধ করতে পারবে না’

নোয়াখালী প্রতিনিধি
০৫ আগস্ট ২০২৫, ১৬:২৯আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১৬:২৯

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, ‘ইনশাআল্লাহ দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। একমাত্র আল্লাহ ছাড়া কেউ নির্বাচন বন্ধ করতে পারবে না।’

মঙ্গলবার সকালে নোয়াখালীর সেনবাগে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে র‌্যালি ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে ফারুক বলেন, ‘আমরা আপনাকে পছন্দ করি। তবে, আজই নির্বাচনের তারিখ ঘোষণা করুন। কেননা, যতই নির্বাচন বিলম্বিত হচ্ছে ততই আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে এবং ষড়যন্ত্র হচ্ছে।’

তিনি বলেন, ‘যারা পিআর ও সংখ্যাগরিষ্ঠতা পদ্ধতিতে ভোট চায়, আপনারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন তার পরিণামে পেয়েছেন ফাঁসি। ২০১৪ সালে জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের বিনা ভোটের নির্বাচনে অংশ না নিতো, তখন একমাত্র আল্লাহ ছাড়া কারও শক্তি ছিল না ওই নির্বাচন করার। হুসেইন মুহম্মদ এরশাদ সেদিন বেইমানি করে হাসপাতালে সিটে বসে বিনা ভোটে এমপি হছেন। সেই আওয়ামী লীগ জাতীয় পার্টিকেও পঁচিয়ে দিয়েছে।’

একটি পক্ষ বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করতে চায় উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন এ দেশের মানুষ মেনে নেবে না।’

/এমএএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী