পতাকা বৈঠকের মাধ্যমে ১৬ বাংলাদেশিকে হস্তান্তর করছে বিএসএফ

সাতক্ষীরা প্রতিনিধি
০৭ আগস্ট ২০২৫, ২১:২৭আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ২১:২৭

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ১৬ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। তাদের মধ্যে বৃহস্পতিবার (৭ আগস্ট) দুজনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিদের যাচাই-বাছাই চলছে।

এর আগে বুধবার সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করে। পরে রাতে বিজিবি একটি সাধারণ ডায়েরি করে তাদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে। হস্তান্তর করা ব্যক্তিদের মধ্যে ৭ জন নারী ও ৯ জন পুরুষ রয়েছে।

তাদের সবারই বাড়ি সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ, যশোর ও নড়াইল জেলায়।

সাতক্ষীরা সদর থানায় বিজিবি কর্তৃক দায়ের করা সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, ভারত থেকে বিনা পাসপোর্টে অবৈধভাবে দেশে ফেরার সময় মঙ্গলবার (৫ আগস্ট) পশ্চিম বাংলার চব্বিশ পরগণা জেলার হাকিমপুর চেকপোস্ট অতিক্রম করার সময় বিএসএফ ১৬ বাংলাদেশিকে আটক করে। পরদিন বুধবার সন্ধ্যায় বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন তলুইগাছা বিওপির কমান্ডার নায়েব সুবেদার আবুল কাসেমের মধ্যস্থতায় সীমান্তের জিরো পয়েন্টে এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

পরে বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে রাতেই তলুইগাছা বিওপির কমান্ডার নায়েব সুবেদার আবুল কাসেম, ল্যান্স নায়েক মো. হালিম, সিপাহী আজহারুল ইসলাম ও নুর নবী ইসলাম বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং ওই ১৬ জনকে থানায় হস্তান্তর করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবির হস্তান্তর করা ১৬ বংলাদেশি নাগরিকের মধ্যে বৃহস্পতিবার সকালে দুই জনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিদের যাছাই-বাছাই শেষে হস্তান্তর করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি