পুলিশের সামনেই সাংবাদিককে পেটালেন ‌‘চাঁদাবাজরা’

গাজীপুর প্রতিনিধি
০৭ আগস্ট ২০২৫, ২২:১৫ আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ২২:২২

সংবাদ সংগ্রহ করতে আনোয়ার হোসেন সৌরভ (৩৫) নামে এক সাংবাদিক পুলিশের সামনেই চাঁদাবাজদের বেধড়ক মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই মারধরের ভিডিও ছড়িয়ে পড়ে। বুধবার বিকালে গাজীপুর মহানগরীর সাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক আনোয়ার হোসেন ‘দৈনিক বাংলাদেশের আলো’পত্রিকার গাজীপুরে স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। এ ঘটনায় ওই সাংবাদিকের মা আনোয়ারা সুলতানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ৭-৮ জন চাঁদাবাজ আনোয়ারকে বেধড়ক পেটাচ্ছেন। একপর্যায়ে রাজধানীর মিটফোর্ডের ঘটনার মতো ইট দিয়ে তার মুখ ও মাথায় আঘাত করা হচ্ছে। এতে তার মুখ ও কপাল বেয়ে রক্ত বের হচ্ছে। পাশেই পুলিশ সদস্যরা রয়েছেন। পরে তারা ওই সাংবাদিককে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন।

থানায় লিখিত অভিযোগে আনোয়ারা সুলতানা উল্লেখ করেন, আসামিরা মহানগরীর সাহাপাড়া এলাকায় অটোরিকশা-সিএনজিচালিত অটোরিকশা থেকে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০ টাকা চাঁদা তোলে। এ অভিযোগে আনোয়ার সংবাদ সংগ্রহ করতে গেলে আসামিরা টের পেয়ে যায়। পরে চাঁদাবাজ রক্তিম, সৌরভ, ফরিদসহ ১৫-১৬ জন তার ওপর হামলা করে। এরপর হত্যার উদ্দেশ্যে অপহরণ করে একটি চায়ের দোকানের পেছনে নিয়ে যায়। তারপর ইট দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে দেশি অস্ত্র দিয়ে মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে। এ সময় তারা দুটি মোবাইল ফোন ও নগদ ২৬ হাজার ২৫০ টাকা ছিনিয়ে নেন। পরে পুলিশ ও স্থানীয় লোকজন এসে অর্ধমৃত অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

তিনি বলেন, ‘আমার ছেলে একজন সাংবাদিক। কোনও অপরাধ ছাড়াই তাকে নির্মমভাবে মেরেছে। হাসপাতালে ছেলেকে নিয়ে রয়েছি, তবে আমরা আতঙ্কিত।’

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘ওই ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ভিডিও ফুটেজ দেখে আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সাংবাদিক আলিফ হত্যার নিরপেক্ষ তদন্ত চায় কিউআরএস
সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা: তদন্ত ও বিচার দাবি এইচআরএসএসের
‘বাড়ি ফেরার পথে গুলি করবে’, আগেই আশঙ্কার কথা পুলিশকে জানিয়েছিলেন সাংবাদিক আলিফ
সর্বশেষ খবর
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা, গ্রেফতার ম্যানেজার
টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা, গ্রেফতার ম্যানেজার
শরীর থেকেই এবার যেভাবে স্বয়ংক্রিয়ভাবে ধ্বংস হবে চর্বির কোষ
শরীর থেকেই এবার যেভাবে স্বয়ংক্রিয়ভাবে ধ্বংস হবে চর্বির কোষ
পিস্তল হাতে ইশরাকের অভিযান, যে ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন
পিস্তল হাতে ইশরাকের অভিযান, যে ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা