সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৭ আগস্ট ২০২৫, ২২:৫৭আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০২:৪৮

ভারতে পাচারকালে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে ২১টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬ বিজিবি)। এ সময় আবদিন মিয়া নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান এ তথ্য জানান।

তিনি জানান, ভারত সীমান্ত হয়ে স্বর্ণ চোরাচালানের একটি গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের দর্শনা বিওপির আওতাধীন ইশ্বরচন্দ্রপুর এলাকায় অভিযান চালায় বিজিবি। সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঈশ্বরচন্দ্রপুর গ্রামে মোটরসাইকেলে দুই ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখে থামার সংকেত দেন বিজিবি সদস্যরা।

এ সময় এক ব্যক্তি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়, অপরজন পাশের পুকুরে ঝাঁপ দেয়। বিজিবি টহল দল পানিতে নেমে তাকে আটক করে। আটকের সময় তার দেহ তল্লাশি করে একটি প্যাকেট এবং পুকুরে ফেলে দেওয়া আরও একটি প্যাকেট উদ্ধার করে বিজিবি। উভয় প্যাকেট খুলে ২১টি স্বর্ণের বার পাওয়া যায়। এ ছাড়াও তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন এবং নগদ ২০২ টাকা জব্দ করা হয়। স্বর্ণের বারগুলোর ওজন ২ হাজার ৪৪৯ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৬০ লাখ ৪০ হাজার ৮৯০ টাকা।

এ ঘটনায় নায়েক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করেন। আটক আসামিকে দর্শনা থানায় হস্তান্তর ও জব্দ স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সোয়া কেজি স্বর্ণ নিয়ে শাহজালাল বিমানবন্দরে এসে ধরা তরুণী
প্লেনের ‘ফাঁক-ফোঁকরে’ যেভাবে পাচার হয় স্বর্ণের বড় চালান
চোরাকারবারিদের ‘টার্গেট’ শাহজালাল, ৬ বছরে ৪৭০০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম