নোয়াখালীর বাজারে ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি

নোয়াখালী প্রতিনিধি
১০ আগস্ট ২০২৫, ০৯:৫০ আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৯:৫০

নোয়াখালীর সেনবাগের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র সেবারহাট বাজারে ভয়াবহ আগুনে কয়েকটি উৎপাদনমুখী কারখানাসহ ২৫টির বেশি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট, সেনাবাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় শত কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে সেবারহাট বাজারের মহিব উল্লাহর প্লাইউডের কারখানায় আগুন লাগে। মুহূর্তেই আশপাশের ২৫টির বেশি দোকান ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে, প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। আগুনের তীব্রতা বাড়ায় যোগ দেয় আরও দুই ইউনিট। তাদের সহযোগিতা করে সেনাবাহিনী ও স্থানীয়রা। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় বিভিন্ন প্রতিষ্ঠান।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ শতকোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। তবে, এখন পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ জানান, খবর পেয়েই তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। পরে আরও দুটি ইউনিট যুক্ত হয়। পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশসহ স্থানীয়রা প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে পেরেছে। এখন পর্যন্ত আগুনের প্রাথমিক সূত্রপাত ও ক্ষয়ক্ষতির মোট পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

/এমএএ/
সম্পর্কিত
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
রাতের আঁধারে এনসিপির জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ
জেনারেটর বিস্ফোরণে সাভারে মার্কেটে আগুন, পুড়েছে আটটি জেনারেটর
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক