চট্টগ্রামে বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ আগস্ট ২০২৫, ১৩:১৭আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১৩:১৭

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে বিছানার নিচে রাখা ৪০ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

সোমবার (১১ আগস্ট) বাকলিয়া থানাধীন পূর্ব বাকলিয়া এলাকায় জাহাঙ্গীর কলোনির একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার চার জন হলো– ছেনোয়ারা বেগম (৪০), আব্দুল করিম (৩৬), দিলদার বেগম (৩৫) ও আনোয়ারা বেগম (৬০)।

পরে বসতঘরের বিছানার নিচ থেকে তিনটি প্লাস্টিকের বস্তা থেকে নীল পলিথিনে স্কচটেপ মোড়ানো অবস্থায় ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব-৭-এর ভারপ্রাপ্ত উপ-পরিচালক (মিডিয়া) মেজর মো. সাদমান সাকিব এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার এবং কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সরবরাহকারী সিন্ডিকেটের মাধ্যমে এসব গাঁজা সংগ্রহ করেন। পরে চট্টগ্রাম জেলা এবং মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে বিক্রি করে আসছে।’

/এমএএ/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম