আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় পুলিশের এসআই গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ আগস্ট ২০২৫, ১৩:৫৯আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১৮:৪৮

চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবরে অভিযান চালাতে যাওয়া এক পুলিশ কর্মকর্তাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) রাত ২টার দিকে বন্দর থানাধীন ইশান মিস্ত্রি হাট সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশি অস্ত্রসহ ১৬ জনকে আটক করে।

আহত ওই পুলিশ কর্মকর্তার নাম আবু সাঈদ রানা। তিনি বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত রয়েছেন। এসআই আবু সাঈদের মাথা ও ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে সল্টগোলা এলাকায় একটি ঝটিকা মিছিল করেন আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পুলিশ খবর পেয়ে গ্রেফতারে অভিযান চালানোর সময় উপপরিদর্শক আবু সাঈদ রানাকে এলোপাতাড়ি কোপানো হয়।

পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলাউদ্দিন তালুকদার জানান, আহত পুলিশ কর্মকর্তা বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনী এলাকাজুড়ে যৌথ অভিযান শুরু করে।

নগর পুলিশের উপ-কমিশনার (বন্দর) আমিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোমবার রাতে নিষিদ্ধ সংগঠনের লোকজন ঝটিকা মিছিল বের করে। পুলিশ তাদের ধরতে অভিযানে গিয়েছিল। সেখানে এক এসআইকে কুপিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান চলছে।’

সিএমপির বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ‘আওয়ামীসহ নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের খবরে অভিযান পরিচালনা করতে গিয়ে এক এসআই গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ১৬ জনকে আটক করা হয়েছে। বিপুল পরিমাণ দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযান অব্যাহত আছে।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী