রাতে ভ্যান নিয়ে বের হয়ে ফেরেননি, সকালে মিললো মরদেহ

যশোর প্রতিনিধি
১২ আগস্ট ২০২৫, ১৫:৪৮ আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১৫:৪৮

যশোরের অভয়নগরে মো. লিমন শেখ (২৫) নামে এক ভ্যানচালককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ৯টা থেকে ভোর ৫টার মধ্যে কোনও এক সময় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত লিমন শেখ নওয়াপাড়া জগবাবুর তেঁতুল মিলের পেছনের এলাকার বাসিন্দা এবং আব্দুর রহিম আকুঞ্জির বাড়ির ভাড়াটিয়া।

পুলিশ জানায়, লিমন সোমবার রাত ৯টার দিকে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের কাঁচা রাস্তার পাশে গাছের সঙ্গে কাপড় দিয়ে গলা পেঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

দুর্বৃত্তরা লিমনকে হত্যার পর তার ভ্যান এবং মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থল থেকে নিহতের পায়ের স্যান্ডেল পাশের জমি থেকে উদ্ধার করা হয়েছে।

অভয়নগর থানার ওসি আব্দুল আলিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনিয়ে নিতে গিয়েই এ হত্যাকাণ্ড ঘটেছে। লাশ উদ্ধার করে যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে‌।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক