গোপালগঞ্জের হিরন ইউনিয়নের নির্বাচন ১৫ দিন স্থগিত

গোপালগঞ্জ প্রতিনিধি
২৮ মার্চ ২০১৬, ১৭:০৭আপডেট : ২৮ মার্চ ২০১৬, ১৭:১৮

উচ্চ আদালতের আদেশে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরন ইউনিয়নের নির্বাচন ১৫ দিন স্থগিত করা হয়েছে। দ্বিতীয় ধাপে আগামী ৩১ মার্চ এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়া কথা ছিল।

গোপালগঞ্জ জেলা নির্বাচন অফিসার মো. ওহেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইউপি নির্বাচন-২০১৬জানা গেছে, আওয়ামী লীগ থেকে মুন্সী এবাদুল ইসলাম ও গোলাম কিবরিয়া দাড়িয়াকে প্রত্যয়ন দেওয়া হয়। তারা দুজনই দলীয়ভাবে মনোনয়নপত্র দাখিল করেন। বিষয়টি নিয়ে প্রথমে এলাকার রাজনৈতিক নেতা, গণ্যমান্য ব্যক্তি ও পরে প্রশাসনিকভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু সব উদ্যোগ ব্যর্থ হয়। হিরন ইউনিয়নের রিটার্নিং অফিসার  দু’প্রার্থীর মনোনয়ন বাতিল করেন। মনোনয়নপত্র বৈধ করতে তারা আপিল করেন। নির্বাচন কমিশন কর্তৃপক্ষ তাদের আপিল খারিজ করে দেয়। দু’প্রার্থী হাইকোর্টে রিট করেন। সেখানেও তাদের রিট খারিজ করে দেন বিচারক। অবশেষে তারা সর্বোচ্চ আদালতে রিট করলে আদালত ১৫ দিনের জন্য নির্বাচন স্থগিত করে ওই দু’ চেয়ারম্যান প্রার্থীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আদেশ দেন।
গোপালগঞ্জ জেলা নির্বাচন অফিসার মো. ওহেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সর্বোচ্চ আদালত হিরন ইউনিয়নের নির্বাচন ১৫ দিনের জন্য স্থগিত করেছেন।  দু’ চেয়ারম্যান প্রার্থী মুন্সী এবাদুল ইসলাম ও গোলাম কিবরিয়া দাড়িয়াকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার আদেশ দিয়েছেন। তবে নির্বাচনের পরবর্তী তারিখ জানা যায়নি।

/বিটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম