রোহিঙ্গা ক্যাম্পের চাকরিচ্যুত শিক্ষকদের সড়ক অবরোধ

কক্সবাজার প্রতিনিধি
১৮ আগস্ট ২০২৫, ১৪:২০আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ১৪:২০

কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের চাকরিচ্যুত স্থানীয় শিক্ষকরা চাকরি পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ করেছেন। সোমবার সকাল থেকে কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে রেখেছেন তারা।

একই সঙ্গে তারা আমরণ অনশন কর্মসূচিও শুরু করেছেন। ফলে সকাল থেকেই ব্যস্ত এই মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

শিক্ষক মোহাম্মদ রফিক অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তারা মানবিক সংস্থার অধীনে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা কার্যক্রমে যুক্ত ছিলেন। কিন্তু হঠাৎ করেই তাদের বিনা কারণে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এতে তারা জীবিকা হারিয়ে পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

অবরোধ ও অনশনে অংশ নেওয়া শিক্ষকরা জানান, বারবার সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ করেও কোনও সুরাহা পাননি। তাই শেষ উপায় হিসেবে তারা সড়ক অবরোধ ও আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন।

তাদের হুঁশিয়ারি, অবিলম্বে চাকরিতে পুনর্বহালের ব্যবস্থা করতে হবে, নইলে আন্দোলন আরও ব্যাপক আকার ধারণ করবে।

এদিকে, সড়ক অবরোধের কারণে কক্সবাজার-টেকনাফ সড়কে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ শত শত গাড়ি আটকে পড়ে। বিশেষ করে, কোটবাজার এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

শিক্ষকরা ঘোষণা দিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ ও আমরণ অনশন চালিয়ে যাবেন।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের বিভিন্ন আশ্বাস দিলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ অব্যাহত রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি