বেশি দামে অন্যত্র সার বিক্রি, বিসিআইসির ডিলারকে জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি
১৯ আগস্ট ২০২৫, ১৭:৫৫আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ১৭:৫৫

ঝিনাইদহের কালীগঞ্জে চুরি করে নির্দিষ্ট এলাকার বাইরে উচ্চ মূল্যে সার বিক্রির অভিযোগে বিসিআইসির সারের ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকাল ৩টার দিকে এ অভিযান চালানো হয়।

এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম।

জানা গেছে, বিসিআইসি সারের ডিলার রিফাত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাহাবুবুর রহমান উপজেলার ৭নং রায়গ্রাম ইউনিয়নের সাব-ডিলার। তিনি স্থানীয় কৃষকের মাঝে সরকারি সার ন্যায্যমূল্যে বিক্রি করতে পারবেন। কিন্তু তিনি ওই ইউনিয়নে সার বিক্রি না করে পার্শ্ববর্তী ঝিনাইদহ সদর উপজেলার তেতুলতলা বাজারের আমিরুলের কাছে উচ্চ মূল্যে বিক্রি করছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে শ্যালো ইঞ্জিনচালিত আঞ্চলিক যান নসিমনে ৩০ বস্তা ইউরিয়া ও পটাশ সার নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের কাছে ধরা পড়েন।

সার নিয়ে যাওয়া নসিমন চালক টিটন হোসেন বলেন, ‘মাহাবুবুর রহমান বলিদাপাড়া ও মল্লিকনগর এলাকার দুটি গুদাম থেকে ২০ বস্তা ইউরিয়া এবং ১০ বস্তা পটাশ নিয়ে তেতুলতলা বাজারের আমিরুলের কাছে নিয়ে যাচ্ছিলেন।’

কালীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত কৃষি অফিসার ইমদাদুল হাসান বলেন, ‘সংশ্লিষ্ট ইউনিয়নের ডিলার তার পাশের ইউনিয়নেও সার বিক্রি করতে পারবে না। অন্য উপজেলায় সার বিক্রির প্রশ্নই আসে না। খবর পেয়ে সারের ডিলার মাহাবুবুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং বিক্রি হওয়া সার ফেরত আনা হয়েছে।’

কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম বলেন, ‘সার ব্যবস্থাপনা আইনে ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা এবং নির্দিষ্ট এলাকার বাইরে কখনও সার বিক্রি করবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সারের সংকট নেই, মজুত ১২ দশমিক ৬১ লাখ টন: তথ্য উপদেষ্টা
সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী
সারের সংকট নেই, কিছু কৃষকের অগ্রিম মজুতের কারণে সমস্যা হয়েছে: প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
ইরানি স্থাপনায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, নিশ্চিত করলো সেন্টকম
ইরানি স্থাপনায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, নিশ্চিত করলো সেন্টকম
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি