বাস কাউন্টার ভাঙচুর, ময়মনসিংহ থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

ময়মনসিংহ
১৯ আগস্ট ২০২৫, ১৮:১৩ আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ১৮:১৩

ময়মনসিংহ নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনালের ইউনাইটেড পরিবহনের কাউন্টার ভাঙচুর করেছে দুষ্কৃতকারীরা। এরপর থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ আছে।

জানা গেছে, মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে মোটরসাইকেলে অর্ধশত দুষ্কৃতকারী অতর্কিত হামলা চালিয়ে কাউন্টার ভাঙচুর করে এবং লুটপাট করে। এ সময় তারা স্লোগান দেয় আওয়ামী লীগের দোসর আমিনুল হক শামীমের শামীম এন্টারপ্রাইজের বাস চলতে দেওয়া হবে না। ভাঙচুর শেষে নির্বিঘ্নে চলে যায় দুষ্কৃতকারীরা।

স্থানীয় পরিবহন শ্রমিকরা জানান, দুপুরের দিকে মোটরসাইকেলে করে প্রায় অর্ধশত দুষ্কৃতকারী লাঠিসোঁটা নিয়ে এসে ইউনাইটেড পরিবহনের কাউন্টার ভাঙচুর করে এবং মালামাল লুটপাট করে। এ সময় তারা আমিনুল হক শামীমের বিরুদ্ধে নানা স্লোগান দেয়। কাউন্টার ভাঙচুর এবং মালামাল লুটপাট করে তারা চলে যায়। এ সময় বাস টার্মিনাল এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

এই ঘটনার পর থেকে মাস্কান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ আছে।

ময়মনসিংহ কোতয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, ‘বাস টার্মিনালে ইউনাইটেড পরিবহনের বাস কাউন্টার ভাঙচুরের ঘটনার কথা জানতে পেরেছি। খবর পাওয়ার পর থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কারা এর সঙ্গে জড়িত বিষয়টি তদন্তর পরে জানা যাবে।’

/এমএএ/
সম্পর্কিত
২০ বছরের পুরোনো বাসের ফিটনেস সনদ দাবি, না দিলে ধর্মঘটের হুঁশিয়ারি
দুর্গাপূজা উপলক্ষে প্রথমবারের মতো বিআরটিসি’র বিশেষ বাস সার্ভিস
ছয় দিনে ৩৫ লাখ নারীর বিনামূল্যে বাসযাত্রা, কী এই পিঙ্ক সহেলি কার্ড?
সর্বশেষ খবর
রাজশাহীতে নজর কেড়েছে ৪৫ ফুট ও কয়েন চকলেটের দুর্গাপ্রতিমা
রাজশাহীতে নজর কেড়েছে ৪৫ ফুট ও কয়েন চকলেটের দুর্গাপ্রতিমা
মোবাইল নম্বর ব্লক করায় ডেকে এনে দুই ছাত্রীকে জুতাপেটা
মোবাইল নম্বর ব্লক করায় ডেকে এনে দুই ছাত্রীকে জুতাপেটা
জিয়াউর রহমান ফাউন্ডেশন বিশ্বে মানবিকতার উজ্জ্বল উদাহরণ: জুবাইদা রহমান
জিয়াউর রহমান ফাউন্ডেশন বিশ্বে মানবিকতার উজ্জ্বল উদাহরণ: জুবাইদা রহমান
মাদক সেবন ও কারবারে জড়াচ্ছে পুলিশ, নিয়ন্ত্রণ করবে কে? 
মাদক সেবন ও কারবারে জড়াচ্ছে পুলিশ, নিয়ন্ত্রণ করবে কে? 
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন