পিডিবির ঠিকাদারের কর্মীকে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি
২২ আগস্ট ২০২৫, ১৮:০৫আপডেট : ২২ আগস্ট ২০২৫, ১৮:০৫

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ঠিকাদারের দুই কর্মীকে চোর সন্দেহে বেঁধে রেখে মারধরের পর তাদের একজন নিহত হওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে জাহাজমারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর হেয়ার আসাদ নগরে দুলালের দোকানে এ ঘটনা ঘটে।

নিহত লোকমান হোসেন (৩৫) শেরপুর সদর উপজেলার চকপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

শুক্রবার দুপুরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদরে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে রাত ৮টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় দোকানে দড়ি দিয়ে বেঁধে রাখা অবস্থায় মোস্তাফিজুর রহমান (২৮) নামে পিডিবি ঠিকাদারের অপর এক কর্মীকে উদ্ধার করে পুলিশ। মোস্তাফিজের বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলার পূর্ব জিনিয়া গ্রামে।

ঘটনাস্থল থেকে অভিযুক্ত স্থানীয় এক যুবককে আটক করেছে পুলিশ। তারেক আজিজ (৩৫) নামে ওই যুবক জাহাজমারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর হেয়ার গ্রামের কামাল উদ্দিনের ছেলে। পেশায় ইলেকট্রিক মিস্ত্রি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ‌ আজমল হুদা জানান, নিহত লোকমান হোসেন ও মোস্তাফিজুর রহমান ঠিকাদারের বিদ্যুৎ সরবরাহ লাইনের কাজ শেষ করেন। এরপর অপ্রয়োজনীয় ১৬০ কেজি মালামাল বিক্রির জন্য বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাহাজমারা ইউনিয়নের আসাদ নগরে ভাঙাড়ি ব্যবসায়ী দুলালের দোকানে যান। এ সময় স্থানীয় ইলেকট্রিশিয়ান তারেক আজিজসহ তিন জন মিলে বিক্রি করতে নেওয়া মালামালগুলো চুরির বলে দুজনকে দোকানে বেঁধে রাখেন। এক পর্যায়ে তারেক লোহার দণ্ড দিয়ে লোকমানের ডান হাতে ও পিঠে আঘাত করেন। এ সময় দুই শতাধিক উৎসুক লোক সেখানে ভিড় করেন। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছে তাদের দুজনকে উদ্ধার করে। এ সময় লোকমান প্রচণ্ড ঘামতে থাকেন এবং পায়খানা-প্রস্রাব করে দেন। দ্রুত পুলিশ তার বাঁধন খুলে দেয়। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ওসি এ কে এম ‌ আজমল হুদা বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের দুই জন এএসআই ঘটনাস্থলে যান। এরপর তদন্ত কেন্দ্রের ইনচার্জ, হাতিয়া থানার ওসি ও হাতিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিক তদন্ত ও প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী লোকমানকে মারধরের প্রমাণ পাওয়া গেছে। তার পিঠে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদরে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে আটক অভিযুক্ত তারেক আজিজকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

তিনি আরও জানান, এ ঘটনায় পিডিবি, ঠিকাদারি প্রতিষ্ঠান বা নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। ঘটনাস্থল থেকে বিক্রি করতে নেওয়া ১৬০ কেজি মালামাল উদ্ধার করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে