যশোরের প্রবীণ সাংবাদিক রুকুনউদ্দৌলাহ আর নেই

যশোর প্রতিনিধি
২২ আগস্ট ২০২৫, ২১:৩৪আপডেট : ২২ আগস্ট ২০২৫, ২২:৩৩

প্রবীণ সাংবাদিক দৈনিক সংবাদের যশোর অফিসের বিশেষ প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ মারা গেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)।

শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ বাড়ি থেকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে গত ২৭ জুলাই সাংবাদিক রুকুনউদ্দৌলাহ গুরুতর অসুস্থ হয়ে ঢাকার ইব্রাহিক কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতালটিতে তিনি দেশবরেণ্য চিকিৎসক অধ্যাপক এমএ রশিদের তত্ত্বাবধায়নে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।

সম্প্রতি হার্টে তিনটি রিং স্থাপন শেষে তিনি যশোরে ফিরেছিলেন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় অসুস্থ বোধ করলে রুকুনউদ্দৌলাহকে সঙ্গে সঙ্গে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রুকুনউদ্দৌলাহর বাবা মরহুম মোকসেদ আলী। তার শৈশব-কৈশোর কেটেছে নওগাঁয়। সেখানে থাকতেন অগ্রজ আসফউদ্দৌলার কাছে। নওগাঁ কেডি স্কুলে পড়াকালে বেজে ওঠে মুক্তিযুদ্ধের দামামা। রাজনীতি সচেতন রুকুনউদ্দৌলাহ পরিবারের সঙ্গে চলে যান ভারতে।

সেখানে শিলিগুড়িতে প্রশিক্ষণ শেষে ফ্রিডম ফাইটার হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। সাংবাদিকতা ছাড়া অন্য কোনও পেশায় ঢোকেননি এক মুহূর্তের জন্যও। তিনি দৈনিক সংবাদের সঙ্গে জড়িত চার দশক ধরে।

পত্রিকাটিতে তার নিয়মিত কলাম ‘গ্রাম-গ্রামান্তরে’ বেশ জনপ্রিয়। তিনি চ্যানেল আই, রেডিও টুডেতেও কাজ করেছেন। যশোর থেকে প্রকাশিত দৈনিক স্ফুলিঙ্গ, দৈনিক ঠিকানা, দৈনিক রানার, দৈনিক কল্যাণে বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। বর্তমানে যশোর থেকে প্রকাশিত পাক্ষিক যশোরের কাগজের সম্পাদক।

এ পেশায় সাফল্যের স্বীকৃতি স্বরূপ তিনি পেয়েছেন আইইডি পুরস্কার, যশোর শিল্পী গোষ্ঠী পদক, জ্ঞানমেলা পদক এবং বজলুর রহমান স্মৃতিপদক।

শ্রাবণ প্রকাশনী থেকে ‘গ্রাম-গ্রামান্তরে’, নবযুগ প্রকাশনী থেকে ‘মুক্তিযুদ্ধে যশোর’, নবরাগ প্রকাশনী থেকে ‘আমার কৈশোর আমার মুক্তিযুদ্ধ’, ‘মানুষের ভাবনা মানুষের কথা’ এবং ‘ছোট ছোট কথা অচেনা মানুষ’ নামে তার বই প্রকাশিত হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের