চট্টগ্রামে চোর আখ্যা দিয়ে কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ আগস্ট ২০২৫, ২২:২৬আপডেট : ২২ আগস্ট ২০২৫, ২২:২৬

চট্টগ্রামের ফটিকছড়িতে রিহান উদ্দিন মাহিন (১৫) নামে এক কিশোরকে চোর আখ্যা দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে থানায় মামলা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) রাতে নিহতের মা বাদী হয়ে ফটিকছড়ি থানায় এ মামলা দায়ের করেন।

মামলায় ৫ জনের নাম উল্লেখসহ ৭ থেকে ৮ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। পুলিশ এজাহারভুক্ত পাঁচ আসামির মধ্যে নোমান ও আজাদ নামে দুই জনকে গ্রেফতার করেছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে মাহিনসহ তিন কিশোর উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকার চেইঙ্গার ব্রিজ এলাকায় অবস্থান করছিল। এ সময় প্রতিপক্ষ একটি গ্রুপ তাদের ধাওয়া করে। প্রাণ বাঁচাতে তিন জন একটি নির্মাণাধীন ভবনের ছাদে আশ্রয় নেয়। কিন্তু প্রতিপক্ষ জোরপূর্বক তাদের নিচে নামিয়ে ব্রিজের ওপর রশি দিয়ে বেঁধে চোর আখ্যা দিয়ে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই মাহিনের মৃত্যু হয়। গুরুতর আহত হয় মানিক ও রাহাত। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।  খবর পেয়ে মাহিনকে বাঁচাতে এলে তার বাবা মুহাম্মদ মনা (৪৫) ও মাকেও পিটিয়ে জখম করে হামলাকারীরা। 

আহতদের পরিবারের অভিযোগ, মানিক ও রাহাত আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। পরিকল্পিতভাবে চুরির অজুহাতে ‘মব’ সৃষ্টি করে তাদের ওপর নৃশংস হামলা চালানো হয়েছে। তারা তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

নিহতের বাবা মো. মনা বলেন, ‘আমার ছেলে মাহিন কাঞ্চননগর উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণিতে পড়ে। তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। সে টাকা নিয়েছে বলে অভিযোগ তোলার পর আমি বলেছি, যদি টাকা নেয় আমি সব পরিশোধ করবো কিন্তু তারা আমার ছেলেকে বাঁচতে দিলো না। আমি গিয়েও ছেলেকে বাঁচাতে পারিনি। আমাকেও মেরেছে। আমি প্রশাসনের কাছে এর বিচার চাই।’

অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তিন কিশোরকে চোর আখ্যা দিয়ে পেটানো হয়েছে। এতে এক জনের মৃত্যু হয়। অথচ তারা চুরির সঙ্গে জড়িত নয়। নিহত কিশোর রিহান উদ্দিন মাহিন স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে। দুই জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
বাগেরহাটে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী