বইপড়া কর্মসূচিতে পুরস্কার পেলো খুলনার ৩ হাজার ৯০৯ শিক্ষার্থী

খুলনা প্রতিনিধি
২২ আগস্ট ২০২৫, ২২:৫৪আপডেট : ২২ আগস্ট ২০২৫, ২২:৫৪

বইপড়া কর্মসূচিতে কৃতিত্বের জন্য খুলনার ৩ হাজার ৯০৯ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজিত গ্রামীণফোনের সহযোগিতায় দিনব্যাপী বর্ণাঢ্য পুরস্কার বিতরণ উৎসব হয়। খুলনা মহানগরের ৫৭টি স্কুলের শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার বিতরণ উৎসবে অতিথি ছিলেন বিশিষ্ট অভিনেতা ও অনুবাদক খায়রুল আলম সবুজ, অবসরপ্রাপ্ত সচিব ও জাতীয় নির্বাচন তদন্ত কমিশনের সদস্য শামীম আল মামুন, বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি ও ম্যানেজমেন্ট কনসালটেন্ট খালিদ হাসান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, খুলনা অঞ্চলের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান, খুলনা গ্রামীণফোন  লিমিটেডের রিজিওনাল হেড বুশরা মেহেরিন এবং এভারেস্ট জয়ী এম এ মুহিত।

জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে দিনব্যাপী এই পুরস্কার বিতরণ উৎসব শুরু হয়। শুভেচ্ছা বক্তব্যে খায়রুল আলম সবুজ পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘সত্যের রূপ একটাই। শিল্প-সংস্কৃতি, ভ্রাতৃত্ববোধ– জীবনে চলার পথে মানবতার সংগ্রামে যাওয়ার পথে একমাত্র অনুপ্রেরণা।’ তাই সর্বদা সত্যের পথে থেকে জীবনকে এগিয়ে নেওয়ার পরামর্শ দিয়ে তিনি তার বক্তব্যে শেষ করেন।

শুভেচ্ছা বক্তব্যে শামীম আল মামুন পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীসহ আগত সবাইকে অভিনন্দন জানান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের বইপড়ার মাধ্যমে শিল্প-সংস্কৃতির সঙ্গে আত্মিক যোগসূত্র তৈরি হবে এবং প্রতিদিন দেখবে বইপড়ার মাধ্যমে নতুন কিছু শিখতে পারছে।’ তিনি শিক্ষার্থীদের  বেশি করে বই পড়ার পরামর্শ দেন ।

ছাত্রছাত্রীদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্যে এভারেস্ট জয়ী এম এ মুহিত বলেন, ‘এভারেস্টের উচ্চতায় পৌঁছাতে যে পরিমাণ প্রতিকূলতার সঙ্গে পরিশ্রম করতে হয়, তেমনি একজন শিক্ষার্থীকে তার জীবনের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে কঠোর পরিশ্রম করতে হয়। একমাত্র বই পড়ার মাধ্যমেই জীবনের সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছানো সম্ভব।’

মাধ্যমিক ও উচ্চশিক্ষা খুলনা অঞ্চলের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান বলেন, ‘তোমার বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়েছে বলেই পুরস্কার পেয়েছ। তাই জীবনের লক্ষ্যে পৌঁছাতে হলে আরও বেশি বেশি বই পড়তে হবে।’

দিনব্যাপী এই পুরস্কার বিতরণ উৎসবে খুলনা মহানগরীর ৫৭টি স্কুলের পুরস্কার বিজয়ী ৩ হাজার ৯০৯ জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী