মাদক উদ্ধারে পুরস্কৃত পুলিশ কর্মকর্তা মাদক পাচারে সম্পৃক্ততার অভিযোগে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ আগস্ট ২০২৫, ১৯:১২আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১৯:১২

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মাদকপাচারে সম্পৃক্ততা থাকার অভিযোগে ওই থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতে তাকে লোহাগাড়া থানা থেকে সরিয়ে চট্টগ্রাম জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

প্রত্যাহার হওয়া এসআই কামাল হোসেন গত এপ্রিল মাসে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে পুরস্কৃত হয়েছিলেন। 

বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বাজার এলাকায় পুলিশের তিন সোর্সকে ৪৮ বোতল ফেনসিডিলসহ আটক করে স্থানীয় লোকজন। পরে তাদের সেনাবাহিনীর হাতে সোপর্দ করা হয়। এ সময় তাদের বহন করা মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে এসআই কামালের জড়িত থাকার বিষয়টি উঠে আসে। এ তিন জনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘ফেনসিডিলসহ আটক তিন জনের সঙ্গে মাদক পাচারে সম্পৃক্ততার অভিযোগ ওঠার কারণে এসআই কামাল হোসেনকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি তদন্ত করছেন। তদন্তে তার বিরুদ্ধে সত্যতা প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এসআই কামাল চলতি বছরের ২২ এপ্রিল চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা হিসেবে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর হাত থেকে সম্মাননা গ্রহণ করেছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি