৩৫ বছর পর চাকসু নির্বাচন, তফসিল ঘোষণা বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ আগস্ট ২০২৫, ১৮:২৭আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১৮:২৭

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামী বৃহস্পতিবার। দীর্ঘ প্রায় ৩৫ বছর পর হতে যাচ্ছে এ নির্বাচন।

রবিবার (২৪ আগস্ট) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চাকসু নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মনির উদ্দিন।

তিনি জানান, এর মধ্যে নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতিও শেষের পথে। দ্রুতই প্রকাশ করা হবে নির্বাচনি আচরণ বিধিও। চাকসু ভবনের দ্বিতীয় তলায় নির্বাচন কমিশনের কার্যালয় সচল করার কাজও প্রায় শেষ।

একই সাথে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বলেন, ‘শিগগিরই আমরা পূর্ণাঙ্গ ভোটার তালিকা হাতে  পাবো। একটি মিটিং করে এ সপ্তাহের শেষের দিকে তফসিল ঘোষণা করা হবে।’

নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী বলেন, ‘সর্বশেষ ভর্তি হওয়া শিক্ষার্থীরাও ভোটার হিসেবে অংশ নিতে পারবেন। নির্বাচনি আচরণ বিধিরও খসড়া প্রস্তুত করা হয়েছে। তফসিলও দ্রুত ঘোষণা করা হবে। তা হতে পারে এ সপ্তাহের শেষেই।’

এ প্রসঙ্গে চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, ‘শিক্ষার্থীদের দীর্ঘ ৩৪ বছরের প্রত্যাশার এই নির্বাচন। আমরা এটি আয়োজনে বদ্ধপরিকর। সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এ সপ্তাহের বৃহস্পতিবারের মধ্যে আমরা তফসিল ঘোষণা করবো। সামগ্রিকভাবে প্রস্তুতি শেষের পথে।’

চাকসু নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী। সদস্য হিসেবে আছেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মু. জাফর উল্লাহ তালুকদার, শামসুন নাহার হলের প্রভোস্ট অধ্যাপক ড. বেগম ইসমত আরা হক, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ, অধ্যাপক ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ, মনোবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. রুমানা আক্তার, চাকসু কেন্দ্রের পরিচালক অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম হোসেন হাবীব, তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

উল্লেখ্য, ১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন হয় ১৯৭০ সালে। প্রতি শিক্ষাবর্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হয়নি। এখন পর্যন্ত মাত্র ৬ বার নির্বাচনের আয়োজন করতে পেরেছে কর্তৃপক্ষ। সর্বশেষ নির্বাচন হয় ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। এরপর ছাত্রসংগঠনগুলোর মুখোমুখি অবস্থান, কয়েক দফা সংঘর্ষ ও উপযুক্ত পরিবেশ না পাওয়ায় আর এ নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

/এমএএ/
সম্পর্কিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেন বহিরাগতরা প্রবেশ করতে না পারে: অর্থমন্ত্রী
ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে দাঁড়ালেন এক নেতা
স্থানীয়দের হামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি