হালদা নদীতে আরও একটি ডলফিনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ আগস্ট ২০২৫, ২০:৩১আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ২০:৩১

চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদীর শাখা খাল থেকে ৩৭ কেজি ওজনের একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দুপুর ২টার দিকে হালদা নদীর শাখা খাল কাটাখালী থেকে ভাসমান অবস্থায় ডলফিনটি উদ্ধার করা হয়। বিকালে এ তথ্য জানিয়েছেন নদী গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান মনজুরুল কিবরিয়া।

খবর পেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির প্রতিনিধি গবেষক শাহ মোহাম্মদ কায়সার, রিসার্চ অ্যাসোসিয়েট এএইচএম শিহাব নেওয়াজ ডলফিনের সুরতহাল করার পর এটিকে মাটিচাপা দেওয়া হয়।

মনজুরুল কিবরিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উদ্ধার হওয়া ডলফিনের দৈর্ঘ্য ৪৬ ইঞ্চি, প্রস্থ ৩২ ইঞ্চি এবং ওজন ৩৭ কেজি। ধারণা করছি, জালে আটকে যাওয়ার কারণে ডলফিনটি মারা যেতে পারে। জালে আটকে যাওয়ার কারণে এটির ঠোঁট কেটে ফেলা হয়েছে। হালদা থেকে ২০১৭ সাল থেকে এ পর্যন্ত ৪৬টি মৃত ডলফিন উদ্ধার করা হয়। এর আগে গত ১২ ফেব্রুয়ারি ৪৫তম মৃত ডলফিন উদ্ধার করা হয়েছিল।’

তিনি আরও জানান, হালদা অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পের এএসআই রমজান আলী, কনস্টেবল তাপস মল্লিকের নেতৃত্বে এ মৃত ডলফিনটি উদ্ধার করা হয়। জোয়ারে এটি ভেসে কূলে এসেছে। মৃত্যুর কারণ সম্পর্কে আরও বিস্তারিত পর্যালোচনা ও অনুসন্ধান করে প্রকৃত কারণ জানা যাবে। পচন শুরু হওয়ায় এটিকে মাটিচাপা দেওয়া হয়েছে।

হালদা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানা গেছে, হালদার ডলফিন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকাভুক্ত (অতিবিপন্ন প্রজাতি) জলজ স্তন্যপায়ী প্রাণী। বিপন্ন প্রজাতির এ ডলফিন হালদাতেই ছিল ১৭০টি।

/এমএএ/
সম্পর্কিত
বন্যা পরিস্থিতি নিয়ে যা জানা গেলো
ইলিশের জালে ধরা পড়ছে বড় বড় পাঙাশ, দামও কম
২৭ ঘণ্টায়ও সন্ধান মেলেনি বর্ণার, নদীর পাড়ে বসে কাঁদছেন বাবা
সর্বশেষ খবর
ফের নতুন মামলায় গ্রেফতার সাবেক এমপি পাভেল  
ফের নতুন মামলায় গ্রেফতার সাবেক এমপি পাভেল  
বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে
বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে
একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন
একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন
টি-টোয়েন্টি সিরিজ জিতে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে তানজিদ 
টি-টোয়েন্টি সিরিজ জিতে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে তানজিদ 
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু