চট্টগ্রামে আগুনে একই পরিবারের ৪ জন দগ্ধ, একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবদেক, চট্টগ্রাম
২৬ আগস্ট ২০২৫, ১৫:১৮আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১৫:১৮

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা মৌলভীবাজার এলাকায় আগুনে দগ্ধ হয়ে গীতা রানী ঘোষ (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন তার পরিবারের আরও তিন সদস্য। মঙ্গলবার (২৬ আগস্ট) ভোরে এই আগুনের ঘটনা ঘটে।

বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

দগ্ধ তিন জন হলেন– মারা যাওয়া গীতা রানী ঘোষের ছেলে বিপ্লব ঘোষ (৪৯), তার স্ত্রী কণা ঘোষ (৩৫) ও মেয়ে শশী ঘোষ (১০)। তারা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে নগরীর কালুরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. ফখরুদ্দিন বলেন, ‘রাত পৌনে ৩টার দিকে ওই বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। ভোর ৪টা ১০ মিনিটের দিকে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন নিয়ন্ত্রণের পর ওই ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। দগ্ধ অবস্থায় আরও তিন জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

আগুনে ওই বসতঘরের প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের