শিশুকে ধর্ষণের পর লাশ গুমের দায়ে যুবকের মৃত্যুদণ্ড

কক্সবাজার প্রতিনিধি
২৬ আগস্ট ২০২৫, ২০:৩৮ আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ২০:৪৬

কক্সবাজারের মহেশখালীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণ শেষে হত্যার পর লাশ গুমের ঘটনায় মো. সোলেমান (৩২) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মোহাম্মদ ওসমান গনি এ রায় দেন।

একইসঙ্গে অপহরণ ও লাশ গুমের দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ সময় দণ্ডপ্রাপ্ত সোলেমান আদালতে উপস্থিত ছিল। সোলেমান উখিয়ার পালংখালীর চাকমারকুল এলাকার সৈয়দ করিমের ছেলে। নিহত শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর পাবলিক প্রসিকিউটর (পিপি) মোশারফ হোসেন।

মামলার নথির বরাত দিয়ে পিপি মোশারফ হোসেন বলেন, ২০২২ সালের ৩০ নভেম্বর মহেশখালীর মাতারবাড়ীতে খেলাধুলার সময় শিশুটিকে অপহরণের পর ধর্ষণ করা হয়। পরে হত্যা করে লাশ লবণ মাঠে ফেলে দেয়। এ ঘটনায় ওই বছরের ৩ ডিসেম্বর মহেশখালী থানায় মামলা করেন শিশুটির বাবা। আজ রায়ে আসামিকে হত্যা, অপহরণ, লাশের গুমের ধারায় মৃত্যুদণ্ড ও আরেক ধারায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক