নারায়ণগঞ্জে আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল জয়ী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ আগস্ট ২০২৫, ১৩:০২আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ১৩:০২

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল ১৬ পদে বিশাল জয় পেয়েছে। আর মাত্র একটি পদে জয় পেয়েছেন জামায়াতে ইসলামী সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল প্যানেলের একজন সদস্য।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ১২টায় প্রধান নির্বাচন কমিশনার ও সিনিয়র আইনজীবী আব্দুল বারী ভুঁইয়া আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জ বার ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১ হাজার ১৭৩ জন ভোটারের মধ্যে ১ হাজার ৫৩ জন ভোট দেন।

নির্বাচনে ১৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করে ১৬টি পদে জয় পেয়েছেন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নীল প্যানেল। সভাপতি পদে অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবীর ৬০০ ভোট এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান ৭১৮ ভোটে পেয়ে বিজয়ী হয়েছেন।

সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট কাজী আব্দুল গাফ্ফার ৬৯৭ ভোট, সহ-সভাপতি অ্যাডভোকেট সাদ্দাম হোসেন ৫৫৫ ভোট, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন ৬৭৫ ভোট, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহজাদা দেওয়ান ৭৫৫ ভোট, আপ্যায়ন সম্পাদক অ্যাডভোকেট মাইন উদ্দিন রেজা ৭৯৭ ভোট, লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান ৫৯০ ভোট, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম ৬৪৫ ভোট, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট সারোয়ার জাহান ৫৭২ ভোট, সমাজসেবা সম্পাদক অ্যাডভোকেট রাজিব মণ্ডল ৬০০ ভোট, আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট মামুন মাহমুদ মিয়া ৫৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

সদস্য পদে যথাক্রমে বিজয়ী হয়েছেন অ্যাডভোকেট দেওয়ান আশরাফুল ইসলাম ৭৩৪ ভোট, অ্যাডভোকেট ফাতেমা আক্তার সুইটি ৬৯৭ ভোট, অ্যাডভোকেট আবু রায়হান ৬৯৪ ভোট, অ্যাডভোকেট তেহসিন হাসান দিপু ৫৭৪ ভোট এবং অ্যাডভোকেট আফরোজা জাহান ৫২৩ ভোট। তাদের মধ্যে মাত্র একটি সদস্য পদে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামী সমর্থিত অ্যাডভোকেট আফরোজা জাহান।

উল্লেখ্য, নির্বাচনে ১৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৪৯ জন প্রার্থী। তাদের মধ্যে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পূর্ণ প্যানেল, জামায়াতে ইসলামী সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের পূর্ণ প্যানেল, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের আংশিক প্যানেলসহ স্বতন্ত্র প্রার্থীও অংশগ্রহণ করেন।

/এমএএ/
সম্পর্কিত
রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ 
আ.লীগ নেতা অ্যাড. হুমায়ুনের মৃত‍্যুতে প্রধান বিচারপতির শোক
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না কোনও আইনজীবী
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের