সীতাকুণ্ডে অস্ত্র তৈরির কারখানায় সেনাবাহিনীর অভিযান, আটক ৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ আগস্ট ২০২৫, ১৬:২৬আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ১৬:২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় দেশি অস্ত্রের কারখানার সন্ধান পেয়েছে সেনাবাহিনীর একটি টিম। শনিবার (৩০ আগস্ট) সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ চার জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলো– কামরুল হাসান রেদোয়ান (৩৫), রোমান (২৫), আশিক (৩৫) ও আমির ইসলাম (৪০)।

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে একটি দেশি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায়। ওই কারখানা থেকে চার সন্ত্রাসীসহ ৬টি দেশি অস্ত্র, খালি কার্তুজ ৩৫ রাউন্ড, তাজা কার্তুজ ৫ রাউন্ড, চাইনিজ কুড়াল একটি, ছুরি ২০টি, ওয়াকিটকি চার্জার ২টি, মেগাফোন একটি, প্যারাসুট ফ্লেয়ার ৪টি এবং অন্যান্য অস্ত্র তৈরির সরঞ্জামাদি ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

এ প্রসঙ্গে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ‘আটক চার জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের