খুলনায় গণঅধিকারের মিছিল থেকে জাপা কার্যালয়ে হামলা, লাঠিচার্জে আহত ১৫

খুলনা প্রতিনিধি
৩০ আগস্ট ২০২৫, ২২:১৯আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ২২:৩১

খুলনায় জাতীয় পার্টি (জাপা) জেলা ও মহানগর কার্যালয়ে হামলা চালিয়েছেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশি তৎপরতার কারণে হামলাকারীরা কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে পারেনি। শনিবার (৩০ আগস্ট) বিকাল ৫টার দিকে নগরীর ডাকবাংলো মোড়ে এ ঘটনা ঘটে।

গণঅধিকার পরিষদের দাবি, পুলিশের লাঠিচার্জ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় তাদের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

জাতীয় পার্টির খুলনা জেলা যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আলী সাজু বলেন, ‘শনিবার সারাদিন আমরা অফিসেই ছিলাম। আছরের আগে অনেকেই পাশের মসজিদে নামাজ পড়তে যাই। এ সময় গণঅধিকার পরিষদের একটি মিছিল কার্যালয়ের সামনে এসে মারমুখী অবস্থান নেয়। তখন আমরা দ্রুত অফিস থেকে বের হয়ে ফটকগুলো তালাবদ্ধ করি। তারা গেট ভাঙার চেষ্টা করে এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। একটি গেট ভেঙে ফেললেও অপরটি ভাঙতে পারেনি। তবে সাইনবোর্ড ভেঙে দেয়। পরে পুলিশ লাঠিচার্জ ও ধাওয়া করে তাদের ছত্রভঙ্গ করে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় পার্টি কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। বিক্ষোভকারীরা চলে যাওয়ার সময় সম্মুখ সড়কে টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সম্পাদক এসকে রাশেদ বলেন, ‘জাতীয় পার্টি অফিসের সামনে গেলে সেখানকার নেতাকর্মী ও পুলিশ আমাদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১৫-২০ জন নেতাকর্মী আহত হয়ে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছেন। নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করছিলাম।’

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, ‘গণঅধিকার পরিষদের কিছু নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে মিছিলসহ জাতীয় পার্টি অফিসের সামনে আসেন। বিশৃঙ্খলা চালানোর চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। অফিসের সাইনবোর্ড ভাঙা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
এনসিপিতে যোগ দিলেন বিএনপি, গণঅধিকার ও ছাত্রশিবিরের ৫০০ জন
‘এনসিপি গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আলোচনায় থাকতে চায়’ 
আইনজীবী অধিকার পরিষদ: সুপ্রিম কোর্ট বার ইউনিটের নেতৃত্বে শোয়েব-খাদেমুল
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের