‘পার্শ্ববর্তী দেশে অফিস খুলে ফ্যাসিস্টরা নির্বাচন বানচালের চেষ্টা করছে’

টাঙ্গাইল প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৮আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৮

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘ফ্যাসিস্টরা এখন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। পার্শ্ববর্তী দেশে ফ্যাসিস্টরা অফিস খুলে বসে থেকে বাংলাদেশের নির্বাচনের বানচালের চেষ্টা করছে। আমাদের ঐক্যবদ্ধভাবে পথ চলতে হবে। যাতে খুনি শেখ হাসিনা ও ফ্যাসিস্টদের দোসররা কোনোভাবেই ষড়যন্ত্র করতে না পারে।’

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে আলোচনা সভায় সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, ‘এ দেশের আধুনিক গণতান্ত্রিক দল হচ্ছে বিএনপি। যখনই কেউ গণতন্ত্রের বাইরে গেছে, তখন তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে।’

তিনি বলেন, ‘একাত্তরে যারা এ দেশে গণহত্যা চালিয়েছে, মা-বোনের সম্ভ্রম লুণ্ঠন করেছে, সেসব রাজাকাররা বিভিন্ন কায়দায় দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচালের চেষ্টা করছে। আজকে অনেকেই বলে পিআর পদ্ধতি না হলে নাকি নির্বাচন হতে দেবে না। আপনারা একাত্তরে ভুল করেছেন, এখনও ভুলের রাজনীতিতে আছেন। এ দেশের মানুষ ভোটের মাধ্যমে গণতান্ত্রিক সরকার চায়।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। এ সময় কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

/এমএএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের