নাটোরে চিকিৎসক হত্যারহস্য উদ্ঘাটন, সাবেক কর্মচারী গ্রেফতার

নাটোর প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৩আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৩

নাটোরে চিকিৎসক ডা. এএইচএম আমিরুল ইসলাম হত্যারহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় হাসপাতালের সাবেক এক কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘটনাস্থল শহরের মাদ্রাসা মোড়ের জনসেবা ক্লিনিকে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন এক সংবাদ সম্মেলনে জানান, ঘটনার পর থেকে তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। একপর্যায়ে হাসপাতালের স্টাফ আসাদুল ইসলাম আসাদকে মূল আসামি হিসেবে শনাক্ত করা হয়। আসাদ ডা. আমিরুল ইসলামের ব্যক্তিগত সহকারী (পিএ) হিসেবে তিন বছর ধরে কর্মরত ছিলেন জনসেবা ক্লিনিকে। হাসপাতালের এক নারী স্টাফের সঙ্গে সম্পর্কের জের ধরে ডা. আমিরুলের সঙ্গে আসাদের দ্বন্দ্ব সৃষ্টি হয়। একপর্যায়ে গত ২৫ আগস্ট আসাদকে ডা. আমিরুল মারধর করেন এবং চাকরি থেকে বরখাস্ত করেন।

এরপর আসাদ ৩১ আগস্ট সন্ধ্যায় বোরকা পরে ডা. আমিরুল ইসলামের চেম্বারের কক্ষে প্রবেশ করে এবং খাটের নিচে লুকিয়ে থাকে। রাত ১টার দিকে ডাক্তার নিজের কক্ষে ফিরে আসেন এবং ওষুধ সেবন শেষে ঘুমিয়ে পড়েন। ভোররাত সাড়ে ৩টার দিকে ডা. আমিরুলকে আসাদ হত্যা করে সকাল সোয়া ৬টার দিকে ক্লিনিক থেকে বেরিয়ে যায়।

এসপি আরও বলেন, ‘আমরা ঘটনার পর থেকেই প্রযুক্তিগত ও পারিপার্শ্বিক তথ্য বিশ্লেষণ করেছি। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মূল আসামি আসাদকে শনাক্ত করা সম্ভব হয়েছে। আসাদ দীর্ঘদিন ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করায় ডা. আমিরুল ইসলামের চলাফেরা ও অভ্যাস সম্পর্কে বিস্তারিত জানতো। ব্যক্তিগত দ্বন্দ্ব ও প্রতিহিংসার জেরেই সে এ হত্যাকাণ্ড ঘটায়।’

প্রসঙ্গত, সোমবার নাটোর শহরের জনসেবা ক্লিনিক থেকে ডা. এএইচএম আমিরুল ইসলাম নামে ওই চিকিৎসকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই ক্লিনিকের মালিক।

/এমএএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী