পুলিশ-র‌্যাব-ডিবির তদন্ত শেষ!

এবার তদন্ত করবে সিআইডি

কুমিল্লা প্রতিনিধি
২৯ মার্চ ২০১৬, ১৭:৫৭আপডেট : ২৯ মার্চ ২০১৬, ১৮:২৫

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়।

কুমিল্লা জেলা পুলিশের কয়েকজন কর্মকর্তা স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেন।

তনু হত্যাকাণ্ডগত ২১ মার্চ এ মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছিল কোতোয়ালী মডেল থানার এসআই সাইফুল ইসলামকে। তবে ২৬ মার্চ রাতে র‌্যাবের কিছু কর্মকর্তা মামলাটির তদন্তে নেমে তনুর পরিবারের সাক্ষ্য নেওয়ার জন্য তাদের স্থানীয় র‌্যাব কার্যালয়ে নিয়ে যায়। সেখানে তাদের রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়। পরদিন ২৭ মার্চ হত্যা মামলাটি পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। ডিবির ওসি এ কে এম মনজুর আলম ওই মামলা তদন্ত করছিলেন। এ নিয়ে গত ৯ দিনে মামলাটি ৩ সংস্থা ঘুরে সিআইডিতে হস্তান্তর করা হলো।
এদিকে বুধবার সকালে তনুর লাশ কবর থেকে তোলা হবে।
কুমিল্লার মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামে গত ২১ মার্চ রাতে তনুকে দাফন করা হয়।
মঙ্গলবার দুপুরে কুমিল্লার পুলিশ সুপার মো.শাহ আবিদ হোসেন বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন, মামলার গুরুত্ব বিচারে এটি সিআইডিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর কিছুক্ষণ পরেই এ বিষয়ে সিদ্ধান্ত হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

তনুর পরিবারের সূত্র জানায়, গত ২০ মার্চ রাতে সেনানিবাস এলাকায় তনুকে হত্যা করে দুর্বৃত্তরা। এ বিষয়ে তার পিতা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন বাদী হয়ে পর দিন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

/এজে/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের