চট্টগ্রামে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আরও ৫০ জন আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৪ আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৪

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে ২০ জন এবং চিকুনগুনিয়ায় ৩০ জন আক্রান্ত হয়েছেন। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।

ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৯ জন, বিআইটিআইডিতে ২ জন, চট্টগ্রাম সিএমএইচে ১ জন, জেনারেল হাসপাতালে ১ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন এবং বেসরকারি হাসপাতালে ৫ জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, চট্টগ্রামে চলতি বছর ১ হাজার ৭০২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১৬ জন। গেলো আগস্ট মাসে আক্রান্ত হন ৭০৫ জন। চলতি সেপ্টেম্বরে ১২২ জন আক্রান্ত হন। চলতি বছর ডেঙ্গুতে মোট আক্রান্তদের মধ্যে ৮৭৭ জন নগরীর এবং ৮২৫ জন জেলার অন্য এলাকার বাসিন্দা। এ ছাড়াও আক্রান্তদের মধ্যে ৯০৮ জন পুরুষ, ৫১৫ জন নারী ও ২৭৯ জন শিশু রয়েছে।

অপরদিকে, চলতি বছর চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৮০ জন। এর মধ্যে শিশু ২১১ জন, পুরুষ ১ হাজার ৫৮৭ জন, নারী ১ হাজার ১৮২ জন।

চট্টগ্রামে উপজেলা পর্যায়ে ৮২৫ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে সীতাকুণ্ডে ২৯৯, বাঁশখালীতে ১৫১, আনোয়ারায় ৭৪, লোহাগাড়ায় ৭৫, সাতকানিয়ায় ৫৪, রাউজানে ৩০, কর্ণফুলীতে ২৮, হাটহাজারীতে ২৪, চন্দনাইশে ২০, পটিয়ায় ১৯ জন, মীরসরাইয়ে ১৫ জন, ফটিকছড়িতে ১১ জন, বোয়ালখালী ১০ জন, রাঙ্গুনিয়ায় ১০ জন ও সন্দ্বীপে ১০ জন আক্রান্ত হয়েছেন।

২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৪ হাজার ৩২৩ জন এবং মারা গেছেন ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হন ১৪ হাজার ৮৭ জন এবং মারা গেছেন ১০৭ জন। ২০২২ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৫ হাজার ৪৪৫ জন এবং মারা যান ৪১ জন।

/এমএএ/
সম্পর্কিত
ঢামেকে সুস্থ হতে এসে অসুস্থতার ঝুঁকি
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৮৮
হাসপাতালের টয়লেট নিজ হাতে পরিষ্কার করলেন এমপি খোকন
সর্বশেষ খবর
বিয়ের দিনে জানাজা হলো তরুণ প্রকৌশলীর, চিকিৎসা নিয়ে অভিযোগ পরিবারের
বিয়ের দিনে জানাজা হলো তরুণ প্রকৌশলীর, চিকিৎসা নিয়ে অভিযোগ পরিবারের
কেন্দ্র থেকে তৃণমূল শিক্ষা নেবে, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত সাধুবাদ যোগ্য: সারজিস আলম
কেন্দ্র থেকে তৃণমূল শিক্ষা নেবে, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত সাধুবাদ যোগ্য: সারজিস আলম
বিএনপির অ্যাক্টিভিস্টরা বিপদে পড়েছেন: হাসনাত আবদুল্লাহ
বিএনপির অ্যাক্টিভিস্টরা বিপদে পড়েছেন: হাসনাত আবদুল্লাহ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন