বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেলো পিকআপ চালকের

রাজশাহী প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৯আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৯

রাজশাহীর পবা উপজেলায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তিনি পিকআপ চালক ছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন ছয় জন। তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কজনক।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পবা উপজেলার আলীমগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পিকআপ থেকে নিহত চালকের মরদেহ বের করেছেন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

ওসি জানান, দুর্ঘটনায় ছয় জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। এই তিন জনের মধ্যে একজন পিকআপের হেলপার, দুজন বাসের যাত্রী। নিহত ব্যক্তির মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তারপর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
ট্রাক-পিকআপের সংঘর্ষে প্রাণ গেলো ৪ জনের
চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫
নিরাপদ সড়ক নিয়ে যেসব প্রশ্ন তুললেন জাইমা রহমান
সর্বশেষ খবর
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস