ফেব্রুয়ারিতে নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে: আদিলুর রহমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৪আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৬

শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। বাংলাদেশের মানুষ সেই নির্বাচন উৎসবমুখর পরিবেশে উদযাপন করার জন্য অপেক্ষা করছে।’

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচিত সরকারের গুরুত্ব তুলে ধরে এ অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, ‘জনগণের নির্বাচিত সরকার জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে। গণঅভ্যুত্থানের সরকার হিসেবে আমরা যে কাজটা শুরু করেছি, বাংলাদেশের নির্বাচিত সরকার সেটা এগিয়ে নিয়ে যাবে। এটা আমাদের বিশ্বাস।’

আগামীর নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘গণঅভ্যুত্থান ও বিপ্লবের পর একটা সরকারের যে কাজগুলো করা দরকার, তার অনেকগুলো আমরা করতে পেরেছি বলে আমাদের বিশ্বাস। নানা প্রতিকূলতা, বিভিন্ন ঘাত-প্রতিঘাতসহ নানা বাধা অতিক্রম করে জনগণের শক্তিতে বলীয়ান হয়ে এগিয়ে যাচ্ছি এবং সেভাবেই আমরা বিচার ও সংস্কারের ধারাবাহিকতায় আগামীর নির্বাচন সম্পন্ন করবো।’

এ সময় আরও উপস্থিত ছিলেন– জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানসহ প্রতিষ্ঠানের কর্মরত কর্মচারীরা।

/এমএএ/
সম্পর্কিত
নবম ওয়েজ বোর্ড হলেও সেটি কার্যকর বাস্তবায়ন হয়নি: তথ্য উপদেষ্টা
সাগর-রুনি হত্যা: সাংস্কৃতিক কর্মীর নাম নিয়ে অনুমান না করার আহ্বান তথ্য উপদেষ্টার
মালদ্বীপে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর অনুরোধ
সর্বশেষ খবর
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?