জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৃষ্টি, এক কেন্দ্রে ১০ মিনিট ভোট বন্ধ 

জাবি প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪১আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের (জাকসু) ভোট গ্রহণ সুষ্ঠুভাবে চলছে। তবে সকাল ১০টা ৪৫ থেকে ক্যাম্পাসে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। এতে ভোটগ্রহণে বিঘ্ন হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

বৃষ্টি শুরুর পর শহীদ রফিক-জব্বার হলে বিদ্যুৎ চলে যায়। এতে পুরো কেন্দ্র অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়লে কিছুক্ষণের জন্য ভোটগ্রহণ বাধাগ্রস্ত হয়।

বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিট থেকে ভোট গ্রহণ শুরু হয়। এর দেড় ঘণ্টা পর নামে বৃষ্টি।

শহীদ রফিক-জব্বার হল কেন্দ্রের প্রধান ও হল প্রভোস্ট আব্দুস সাত্তার বাংলা ট্রিবিউনকে জানান, বিদ্যুৎ চলে যাওয়ায় বুথগুলো অন্ধকার হয়ে পড়ে। যার ফলে প্রায় ১০ মিনিটের মতো ভোটগ্রহণ বন্ধ ছিল। তবে বিদ্যুৎ আসায় আবার ভোটগ্রহণ শুরু হয়।

ভোট গ্রহণ সুষ্ঠুভাবে চলছে তিনি আরও জানান, এখন পর্যন্ত এই কেন্দ্রে ১০০টির মতো ভোট পড়েছে। ভোটারদের উপস্থিতি কিছুটা কম হলেও সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

এই বৃষ্টি আবাসিক শিক্ষার্থীদের ভোটগ্রহণে বাধা সৃষ্টি না করলেও অনাবাসিক শিক্ষার্থীদের ক্যাম্পাসে আসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে। এতে ভোট কম পড়ার আশঙ্কা থাকছে। কেন্দ্রগুলোতে যদি আবার বিদ্যুৎ বিভ্রাট হয়, ভোটগ্রহণ বাধাগ্রস্ত হবে।

ভোটের পরিস্থিতি নিয়ে কাজী নজরুল ইসলাম হল কেন্দ্রের প্রধান অধ্যাপক আবদুর রাজ্জাক বলেন, ‘এখন পর্যন্ত ১০০টির মতো ভোট পড়েছে। শিক্ষার্থীরা আসছে, ভোট দিচ্ছে। পরিস্থিতি খুবই ভালো। নিরাপত্তাও সন্তোষজনক।’

/এফআর/এমএএ/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি