ছাত্রদল প্যানেলের সঙ্গে নির্বাচন কমিশনের গোপন মিটিং, বের করে দেওয়া হলো সাংবাদিককে

জাবি প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৩আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৩

দীর্ঘ ৩৩ বছর পর বহুপ্রতীক্ষিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ডাকসুর শহীদ তাজউদ্দীন আহমদ হলে ছাত্রদল সমর্থিত প্যানেলের সঙ্গে একান্ত গোপন মিটিং করেছে নির্বাচন কমিশন।

মিটিং চলাকালে ঢাকা এক্সপ্রেসের সাংবাদিক মো. আরিফ হোসেন পরিচয়পত্র দেখিয়ে ভেতরে প্রবেশ করলে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার তাকে রুম থেকে বের করে দেয় এবং বলেন, ‘এখন আমরা একটা পার্সোনাল মিটিং করবো, তুমি বের হয়ে যাও‌, পরে এসো।’

একটি ভিডিওতে দেখা যায়, শহীদ তাজউদ্দীন আহমদ হল প্রাধ্যক্ষের কক্ষে ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী শেখ সাদী হাসান জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম, সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার ও শহীদ তাজউদ্দীন আহমদ হলের প্রাধ্যক্ষ ও নির্বাচন কমিশনের সদস্য খন্দকার লুৎফুল এলাহীর সঙ্গে বৈঠক করছেন। এ সময় যুগ্ম-সাধারণ সম্পাদক (পুরুষ) প্রার্থী সাজ্জাদউল ইসলামসহ অনেক নেতাকর্মীদের মিটিংয়ে দেখা যায়।

মিটিং শেষে বের হলে এ ব্যাপারে জানতে চাইলে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার বলেন, ‘এখানে একটি ব্যক্তিগত মিটিং হয়েছে। ছাত্রদল কিছু অভিযোগ দিয়েছে। এটা ব্যক্তিগত একটা আলাপ হওয়ায় আমরা ওই সাংবাদিককে বাইরে যেতে বলি।’

নির্বাচন চলাকালে এমন বৈঠক আচরণবিধি লঙ্ঘন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি যদি বলি, এখন সাংবাদিকরা আমার সময় নষ্ট করছে, এটা ঠিক হবে?’

এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা এক্সপ্রেসের সাংবাদিক আরিফ হোসেন বলেন, ‘আমি ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীদের হল প্রভোস্টের রুমে প্রবেশ করতে দেখে রুমে ঢুকি এবং পরিচয় দিই। কিন্তু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার আমাকে ব্যক্তিগত মিটিংয়ের কথা বলে বের করে দেন। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে কোনও একটি প্যানেলের সঙ্গে গোপন মিটিং নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে।’

উল্লেখ্য, আজ দুপুর ১টার দিকে আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচন চলাকালে ছাত্রদলের সহ-সভাপতি (ভিপি) ও যুগ্ম-সাধারণ সম্পাদকসহ (এজিএস-পুরুষ) অনেক নেতাকর্মী শহীদ তাজউদ্দীন আহমদ হল ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টা করলে শিক্ষার্থীদের বাধায় ঢুকতে সক্ষম হননি।

/এমএএ/
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনা তদন্তে কমিটি গঠন
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি