টেকনাফ সীমান্তে রোহিঙ্গা পাচারে জড়িত চক্রের ৫ সদস্য আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৭

কক্সবাজারের টেকনাফ সীমান্তে রোহিঙ্গা পাচারে সক্রিয় পাঁচ মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মিয়ানমার থেকে বাংলাদেশে মানব পাচারের একটি বড় প্রচেষ্টা ব্যর্থ করে দেয়  বিজিবি।

শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। 

আটক পাঁচ জন হলো– সৈয়দ আলম (২৯), আব্দুল্লাহ (২২), রিদুয়ান হোসেন (২০), নুরুল আফসার (২০), আবদুল হাকিম (৪০)। তাদের বাড়ি টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরি এলাকার মিঠাপানিরছড়ায়।

বিজিবি জানায়, গভীর সাগর দিয়ে মেরিন ড্রাইভ ও তার পার্শ্ববর্তী এলাকায় কয়েকটি সংঘবদ্ধ চক্র মাদক, চোরাচালানসহ রোহিঙ্গা পারাপারে সক্রিয় রয়েছে। ১০ সেপ্টেম্বর গভীর রাতে বিজিবি অভিযান চালিয়ে সীমান্তে লোকজন পারাপারের সক্রিয় চক্রের পাঁচ সদস্যকে আটক করে। এ সময় মিয়ানমার থেকে ৮০ জন অনুপ্রবেশকারীর প্রচেষ্টা ব্যর্থ হয়।

বিজিবির অধিনায়ক বলেন, ‘সীমান্তে বেশ কিছুদিন ধরে কয়েকটি সংঘবদ্ধ চক্র স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রচ্ছায়ায় মিায়ানমার থেকে বাংলাদেশে মানব ও মাদক পাচারে সক্রিয় রয়েছে। এমন পরিস্থিতিতে বিজিবি টহল জোরদার রেখেছে। এর অংশ হিসেবে মানব পাচারের সক্রিয় পাঁচ সদস্যকে আটক করা হয়।’

তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মানব পাচারের একটি চক্রের সদস্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাদেরও ধরতে আমাদের অভিযান চলছে। আটক পাঁচ জনকে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া চলতি বছর এ পর্যন্ত বিশেষ অভিযানে ৪৭ জন মানব পাচারকারীকে আটক করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
নাফ নদীতে সশস্ত্র দুর্বৃত্তদের তাণ্ডব, সীমান্তে আতঙ্ক
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
মোদির আমন্ত্রণে ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী