চাকসু নিয়ে চার দফা দাবি ও আল্টিমেটাম চবি প্রতিবন্ধী শিক্ষার্থীদের

চবি প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৯আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৯

অন্তর্ভুক্তিমূলক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (চাকসু) গঠনে প্রতিবন্ধী শিক্ষার্থীদের চার দফা দাবি এবং আল্টিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রতিবন্ধী ছাত্রসমাজ।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে এসব দাবি তোলে সংগঠনটি।

এ সময় বিশ্ববিদ্যালয় প্রতিবন্ধী ছাত্রসমাজের সাবেক সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া লিখিত বক্তব্যের মাধ্যমে দাবিগুলো তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা প্রতিবন্ধী শিক্ষার্থীরা অনেকদিন ধরে একটি অন্তর্ভুক্তিমূলক চাকসু গঠনের দাবিতে আন্দোলন করে আসছি। চাকসুর গঠনতন্ত্র সংস্কারের সময় থেকে একাধিকবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপি প্রদান করা হয়েছে এবং প্রতিবারই কর্তৃপক্ষ আমাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছে। কিন্তু দুঃখজনকভাবে গত ২৮ আগস্ট নির্বাচনের তফসিল এবং ১১ সেপ্টেম্বর নির্বাচন আচরণবিধি প্রকাশিত হওয়ার পরও দেখা যাচ্ছে, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসনসহ তাদের চার দফা দাবি কৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে।

‘আগামী ১২ অক্টোবর নির্বাচন অনুষ্ঠানের কার্যক্রম পুরোদমে চললেও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিনিধিত্বশীল প্ল্যাটফর্ম তৈরির বিষয়টি পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। এটি শুধু তাদের প্রত্যাশাকেই আঘাত করেনি, বরং বিশ্ববিদ্যালয়ের একটি বৃহৎ অংশের শিক্ষার্থীদের অধিকারকে অস্বীকার করেছে।’

প্রতিবন্ধী ছাত্রসমাজের দাবিগুলো হলো:

​১. চাকসু কেন্দ্রীয় সংসদে একটি সম্পাদকীয় আসন এবং একটি সদস্য আসন সংরক্ষণ করে প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

২. চাকসুর প্রতিটি হল সংসদে অন্তত একটি আসন সংরক্ষণ করে প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

৩. চাকসু নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিবন্ধী শিক্ষার্থী প্রার্থীদের জন্য নির্বাচনি আচরণবিধি যৌক্তিক শিথিলযোগ্য করতে হবে।

৪. চাকসু নির্বাচনে ভোট গ্রহণের সময় প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করতে হবে। এর মধ্যে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল পদ্ধতি, হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য প্রবেশগম্যতা এবং শ্রবণ প্রতিবন্ধীদের জন্য দোভাষীসহ বিশেষ স্বেচ্ছাসেবক ব্যবস্থা অন্তর্ভুক্ত করতে হবে।

পরবর্তী কর্মসূচি সম্পর্কে প্রতিবন্ধী ছাত্রসমাজের সাধারণ সম্পাদক নাদিম হোসেন দুঃখ প্রকাশ করে বলেন, ‘মনোয়নপত্র বিতরণ শুরু হয়ে গেছে তবে আমরা আলাদা কোনও সুবিধা পাইনি। যদি ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আলোচনা সাপেক্ষে আমরা জরুরি ব্যবস্থা গ্রহণ করবো।’

/এমএএ/
সম্পর্কিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেন বহিরাগতরা প্রবেশ করতে না পারে: অর্থমন্ত্রী
ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে দাঁড়ালেন এক নেতা
স্থানীয়দের হামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম