কক্সবাজার ও বান্দরবান সীমান্তে দুই মাসে বিপুল পরিমাণ মাদক-অস্ত্র উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৮ আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৮

কক্সবাজার ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে গত দুই মাসে বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও অন্যান্য সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার শহরের উর্মি বিজিবি গেস্ট হাউসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান বিজিবি রামু সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ।

কর্নেল মহিউদ্দিন আহমেদ জানান, ৮৮ কোটি ৯ লাখ ৬৪ হাজার ৪১২ টাকা মূল্যের মাদক উদ্ধার করেছে। একই সঙ্গে ২২ লাখ ৩৭ হাজার ১২০ টাকা মূল্যের আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে ৩ কোটি ৭৮ লাখ ৪০ হাজার টাকা মূল্যের মিয়ানমারের গরু এবং ৬ কোটি ৭২ লাখ ৫৯ হাজার ৫৮৭ টাকা মূল্যের অন্যান্য চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৮৮ জন আসামিকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, কক্সবাজার ও বান্দরবানের মিয়ানমার সীমান্ত পাহারায় বিজিবির সদস্যরা সব সময় তৎপর ও সতর্ক অবস্থায় রয়েছে। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ১৫ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন অভিযান চালিয়ে ২৮ লাখ ২০৯টি ইয়াবা, ৮১৬ কেজি ক্রিস্টাল মেথ, ১৬৮ ক্যান বিয়ার, ৩৬৫.৭৫ লিটার বাংলা মদ, ২ হাজার ৪২৫ কেজি গাঁজা জব্দ করা হয়।

এ ছাড়া ছয়টি দেশি একনলা বন্দুক, একটি দোনলা বন্দুক, একটি বিদেশি রিভলভার, একটি বিদেশি অস্ত্র, একটি গাদা বন্দুক (লং ব্যারেল), ৩টি এলজি গান, একটি ওয়ান শুটার পিস্তল, ২টি, বিদেশি পিস্তল, একটি একে ৪৭ রাইফেল, একটি এসএলআর, ২টি জি-৩ রাইফেল, একটি এমএ-১, একটি এলএম-১৬, ৪টি আর্জেস হ্যান্ড গ্রেনেড, ১১৯টি গুলি, ৩ রাউন্ড, বন্দুকের ছররা গুলি, ৫ রাউন্ড ৯ মি. মি. পিস্তলের গুলি, ১৯ রাউন্ড জি-৩ রাইফেলের গুলি, ১৯৯ রাউন্ড জি-৩ গুলি, ১২০ রাউন্ড এমএ-১ গুলি, ১৮৮ রাউন্ড এলএম-১৬ গুলি, ১১টি খালি ম্যাগাজিন, ৬টি খালি খোসা জব্দ করা হয়।

একই সময় ২২৬টি বার্মিজ গরু যার সিজার মূল্য ৩ কোটি ৭৮ লাখ ৪০ হাজার টাকা এবং ৬ কোটি ৭২ লাখ ৫৯ হাজার ৫২৭ টাকা মূল্যের অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করা হয়।

এসব চোরাচালান জব্দে ১৪৭টি অপারেশন পরিচালনা করা হয়।

মতবিনিময় সভায় বিজিবির বিভিন্ন ব্যাটালিয়নের ঊর্ধ্বতন অফিসার, কক্সবাজার জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
সীমান্তের ১৮০০ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি, খোলা হয়েছে কন্ট্রোল রুম
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’