দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী দেব মন্দির পরিদর্শন করলেন জেলা প্রশাসক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৮আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৮

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৮০ বছরের পুরনো ঢাকেশ্বরী দেব মন্দির পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জের জেলাপ্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে বন্দর উপেজলার এই মন্দির তিনি পরিদর্শন করেন।

এ সময় জেলাপ্রশাসক প্রতিমা তৈরির বিষয়ে খোঁজখবর নেন এবং যেকোনও প্রতিবন্ধকতা দূরীকরণে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। তিনি পূজামণ্ডপ ও মন্দিরের সার্বিক নিরাপত্তায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং দর্শনার্থীরা যেন সুন্দর ও সুশৃঙ্খলভাবে পূজার আয়োজনে যোগ দিতে পারেন সে ব্যাপারে দিক-নির্দেশনা প্রদান করেন।

জেলা প্রশাসক সূত্রে জানা গেছে, এ বছর শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলায় ২২৩টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। যার মধ্যে সদর উপজেলায় ৭৯টি, বন্দর উপজেলায় ২৯টি, সোনারগাঁয়ে ৩৫টি, আড়াইহাজারে ৩৬টি এবং রূপগঞ্জে ৪৪টি।

এর আগে নির্বিঘ্নে পূজা উদযাপনে নিশ্চিতের লক্ষ্যে বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় পূজা মণ্ডপগুলোর নিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এর পাশাপাশি দুর্গাপূজার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে সব রকম প্রস্তুতি থাকবে বলে আশ্বাস দেন জেলা প্রশাসক।

/এমএএ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কাছে দুর্গাপূজার ছুটি ৩ দিন করার দাবি
ঢাকেশ্বরী মন্দিরে হোলি উদযাপন, রঙে রঙিন প্রাঙ্গণ
টানা বৃষ্টিতেও রেকর্ড বাণিজ্যদুর্গাপুজোয় পশ্চিমবঙ্গের অর্থনীতি ছুঁয়েছে ৬৫ হাজার কোটি রুপি
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের