প্রশিক্ষিত কুকুরের সহায়তায় ১ লাখ ৭০ হাজার ইয়াবা জব্দ, গ্রেফতার ৩

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৯আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪৬

কক্সবাজার টেকনাফ সদরের ছোট হাবিবপাড়া এলাকায় একটি বসতঘর থেকে এক লাখ ৭০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে র‌্যাব। অভিযানে একই পরিবারের তিন জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার র‌্যাব জানিয়েছে, সোমবার এই অভিযান চালানো হয়।

অভিযানে গ্রেফতারকৃত তিন জন হলো– ছোট হাবিবপাড়ার বাসিন্দা একরামের স্ত্রী শামীনারা বেগম (৪৬), তার ছেলে আবদুর রহিম (৩০) ও পুত্রবধূ ইসমত আরা (২৪)। এ ছাড়া অভিযানের সময় হাসান (২৪) নামে একজন পালিয়ে গেছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, পাচারের উদ্দেশ্যে ছোট হাবিবপাড়ার বসতঘরটিতে বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান মজুত করা হয়েছে– এমন খবরের ভিত্তিতে র‌্যাব তল্লাশি চালায়। তবে শুরুতে মাত্র কয়েক হাজার ইয়াবা উদ্ধার হয়। পরে ঘরটিতে তল্লাশি চালানোর জন্য প্রশিক্ষিত দুটি কুকুর নিয়ে আসা হয়। পরে কুকুর দুটির সহায়তায় ঘরের একাধিক স্থানে লক্ষাধিক ইয়াবা বড়ি পাওয়া যায়।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ ম ফারুক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুটি প্রশিক্ষিত কুকুরের সহায়তায় এক লাখ ৭০ হাজার ইয়াবার চালানটি উদ্ধার করা সম্ভব হয়েছে।’

আসামিদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, ‘এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মামলার পর আসামিদের আদালতে সোপর্দ করা হবে।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের