গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার 

গোপালগঞ্জ প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৯ আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৯

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসলাম শেখকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরা এবং সদস্যসচিব মাহমুদ হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কোটালীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসলাম শেখকে আহ্বায়ক কমিটি থেকে বহিষ্কার করা হলো। একই সঙ্গে দলীয় কোনও কার্যক্রমে আসলাম শেখকে অংশগ্রহণ না করতে এবং তার সঙ্গে দলীয় বিষয়ে যোগাযোগ না রাখার জন্য স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হলো।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরা জানান, কোটালীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আসলাম শেখের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ, অসাংগঠনিক কার্যক্রম এবং দলীয় হাই কমান্ডের নির্দেশনা অমান্য করার অভিযোগ রয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
বগা আমার গাড়িতে উঠেছে, প্রমাণ দিলে রাজনীতি ছেড়ে দেবো: মেয়র শাহাদাত
ওসির কক্ষে বসেই হুমকি, ‘আগের ওসি যে পথে গেছেন, আপনিও যাবেন সেই পথে’
কুটির শিল্পের মাধ্যমে পোশাক খাতের চেয়েও বেশি আয় করা সম্ভব: গয়েশ্বর
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি