ইউপি নির্বাচন: কুষ্টিয়ায় শঙ্কিত ভোটাররা

কুষ্টিয়া প্রতিনিধি
৩০ মার্চ ২০১৬, ১২:২৪আপডেট : ৩০ মার্চ ২০১৬, ১২:২৬

ইউপি নির্বাচন-২০১৬দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কুষ্টিয়ার দৌলতপুরে উদ্বেগ-উৎকণ্ঠার ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে (৩১মার্চ) বৃহস্পতিবার। সকাল ৮টা থেকে শুরু হয়ে চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত। আর এ ভোট নিয়ে সাধারণ ভোটাররা চরম শঙ্কিত রয়েছেন।
ক্ষমতাসীনদের হুমকি, হামলা, মামলা, প্রচারণায় বাধা ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগে বিএনপির অনেক প্রার্থীই নির্বাচনের মাঠ ছেড়ে দিয়েছেন। আবার অনেকেই নির্বাচনের আগেই সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করে নির্বাচনের মাঠ ফাঁকা করেছে। এসব কারণে সাধারণ ভোটাররা স্বতস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।
উপজেলার আড়িয়া ইউনিয়নের লালনগর গ্রামের মকলেছুর রহমান নামে স্থানীয় এক ভোটার জানান, সরকার এক তরফার নির্বাচন করতে যা যা করার তাই করছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের ওপর হামলা করে মামলা দিয়ে তাদের নির্বাচনের মাঠ ছাড়তে বাধ্য করেছেন। আর বোঝাই যাচ্ছে এই নির্বাচনে সরকার দলীয় প্রার্থী ছাড়া অন্য কোনও প্রার্থী জিতবে না। তাই জীবনের ঝুঁকি নিয়ে কেনইবা ভোট কেন্দ্রে যাব।

দৌলতপুর ইউনিয়নের খা পাড়ার আশরাফ আলী নামে আরেক ভোটার একই অভিযোগ করে বলেন, খামাখা ভোট কেন্দ্রে গিয়ে সময় নষ্ট করার দরকার কী?

মরিচা ইউনিয়নের বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী মহাবুল হোসেন জানান, আমার নির্বাচনি প্রচার প্রচারণা বন্ধ করে দিয়েছে ক্ষমতাসীন দলের প্রার্থী ও তার লোকজন। এ নিয়ে নির্বাচন কমিশনসহ উপজেলা নির্বাহী অফিসারকে অভিযোগ দিলেও অবস্থার কোনও পরিবর্তন হয়নি।

 এদিকে উপজেলার হোগলবাড়িয়া ও পিয়ারপুর ইউনিয়নে বিএনপি দলীয় দুই প্রার্থী বিল্লাল হোসেন ও জহুরুল করিম বিশ্বাস ভোটের মাঠ থেকে সরে দাড়িয়ে অঘোষিতভাবে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শাহীন জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জিরো টলারেন্সে থাকবে। জনগণের সহযোগিতা পেলে দৌলতপুরবাসীকে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোট উপহার দেওয়া সম্ভব হবে।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌফিকুর রহমান জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণে  সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও বিজিবির টহল শুরু হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি