‘আমার বুকের ধনরে আইনা দেন’, ইরাকে হত্যার শিকার আজাদের মায়ের আহাজারি

রাজবাড়ী প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৭আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৭

‘আমার ছেলের লাশ ফেরত চাই। আমার বুকের ধনকে আইনা দেন। ওরে ছাড়া আমি কী করে বাঁচবো?’ বুক চাপড়ে কাঁদতে কাঁদতে এভাবেই কথাগুলো বলছিলেন ইরাক প্রবাসী নিহত আজাদ খানের (৪৭) অসহায় মা।

নিহত আজাদ খান রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইয়াজ উদ্দিনের ছেলে। মাত্র তিন মাস আগে দালালের মাধ্যমে ইরাক গিয়ে তিনি হত্যার শিকার হন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, তিন মাস আগে আজাদ ধারদেনা করে ইরাক যান। এক সপ্তাহ আগে ইরাকের বাগদাদ শহর থেকে তিনি নিখোঁজ হন। তার কোনও সন্ধান পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে লিটন নামে অপর এক ইরাক প্রবাসী ফোন করে তার পরিবারকে জানান, আজাদকে হত্যা করে মরদেহ বস্তায় ভরে ময়লার ভাগাড়ে ফেলে রাখা হয়। শহরের পরিচ্ছন্নতাকর্মীরা ময়লা পরিষ্কার করতে এসে দুর্গন্ধ পান। তারা বস্তার মুখ খুলে দেখেন মরদেহ। তারা খবর দিলে পুলিশ এসে মরদেহ তাদের হেফাজতে নেয়।

আজাদের শোকার্ত মা আজাদের স্ত্রী ময়না বেগম বলেন, ‘স্বামীকে বিদেশ পাঠিয়ে আমাদের পরিবার একদম নিঃস্ব হয়ে গেছে। অনেক ধারদেনা করে আমার স্বামীকে বাবুলের মাধ্যমে তিন মাস আগে ইরাকে পাঠাই। তার যে কাজ দেওয়ার কথা ছিল বাবুল তাকে সেই কাজ  না দিয়ে অন্য কাজ দেয়। আমার স্বামী বাবুলের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করে, কিন্তু বাবুল তার ফোন ধরেনি। বাবুল ফোন ধরলে হয়তো আজ আমার স্বামীর এই করুণ পরিণতি হতো না। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই।’

এ বিষয়ে ইরাক থেকে ফোনে বাবুল বলেন, ‘আমি আজাদকে যেখানে দিয়েছিলাম সেখান থেকে কুমিল্লার সোহাগ নামে একজন তাকে নিয়ে অন্য জায়গায় একটি দোকানে কাজে দেয়। সেই দোকানের মালিক (কফিল) আজাদকে তার বাড়িতে নিয়ে গিয়ে কয়েকদিন ধরে বাড়িঘরের ময়লা ও আশপাশ পরিষ্কার করায়। এর মধ্যে আমি সোহাগকে ফোন করে আজাদের খবর জানতে চাই। সোহাগ আমাকে জানায়, আজাদ কফিলের বাসায় আছে। আজ শুনতে পাচ্ছি আজাদকে হত্যা করে মরদেহ তিন টুকরো করে ফেলা হয়েছে। আমরা ইরাকের বাংলাদেশ দূতাবাসে বিচার দিয়েছি। দূতাবাসের লোকজনসহ আমরা সেখানে যাচ্ছি। আজাদের মরদেহ বাগদাদের একটি মর্গে রাখা হয়েছে।’

নিহত আজাদের শ্যালক জহরুল হক বাপ্পি ফোনে বলেন, ‘এ বিষয়ে আমি ইরাকের বাংলাদেশ দূতাবাসে কথা বলেছি। আজাদ ভাই মরদেহ মর্গে আছে। রবিবার আজাদের হত্যার আসামি কফিলকে কাজুমিয়া আদালতে তোলা হবে।’

তিনি জানান, নিহত আজাদের মরদেহ দেশে আনার চেষ্টা চলছে।

/এমএএ/
সম্পর্কিত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়ের বিশেষ সেল গঠন
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের